মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আরজি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংরেজবাজার: আরজি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিক নিজে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস এর ছাত্র।নাম উজ্জ্বল সরেন (Ujjal Saran)। মৃত এমবিবিএস ছাত্রী অনিন্দিতা সরেন (Anindita Soren) আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস (MBBS) এর ছাত্রী। মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। প্রেমিক উজ্জলের বাড়ি পুরুলিয়াতে।

বিভিন্ন অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয়। প্রেমিক উজ্জ্বলের সাথে দেখা করতে অনিন্দিতা মালদা এসেছিল। সে অসুস্থ হয়ে পড়ে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Hospital) ভর্তি করা হয়। সঠিক চিকিৎসা হয়নি বলে পরিবারের দাবি।ঘটনার পর থেকেই উজ্জ্বল বেপাত্তা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করছে ইংরেজবাজার থানার পুলিশ। উজ্জ্বলকে খুঁজছে পুলিশ। পরিবারের দাবি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে উজ্জ্বল। পুলিশ এই অভিযোগের সত্যতা যাচাই করছে। একজন পড়ুয়া চিকিৎসকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

এই মৃত্যুর ঘটনায় ফের খবরে ছিল নামে উঠে এসেছে আরজি কর (R G Kar)। আবার এক পড়ুয়া চিকিৎসকের অকাল মৃত্যু।পুলিশ ওই মৃত পড়ুয়া চিকিৎসকের পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেছে। উজ্জল বেপাত্তা থাকলেও তার সহপাঠীদের সঙ্গে কথা বলবে পুলিশ। মৃত আরজি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের মোবাইল ফোনের তথ্য যাচাই করছে পুলিশ। কি নিয়ে দুজনের মধ্যে অশান্তি বেঁধেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?