চুঁচুড়ায় তৃণমূলের বিশেষ সাংগঠনিক বৈঠকে অসিত মজুমদার ও রচনার তিক্ততা মেটালেন কল্যাণ

Share:

নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া: শনিবার, ৩ জানুয়ারি সকাল ১১টায় চুঁচুড়া বিধানসভার অন্তর্গত চুঁচুড়া শহরে তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের (MLA Asit Mazumdar)নেতৃত্বে এই সভার আয়োজন করা হয় চুঁচুড়া রূপালী আর্কিড হলে।এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়(M.P. Rachana Bandopadhay), চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ জেলা স্তরের শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি প্রতিটি শহরের ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট, জেলা পরিষদের সদস্য, অঞ্চল প্রেসিডেন্ট, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং শাখা সংগঠনের অঞ্চল ও টাউন প্রেসিডেন্টরাও এই সভায় অংশ নেন।

সভা থেকে নির্বাচনের আগে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে স্পষ্ট ও কড়া বার্তা দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দলের প্রতিটি স্তরের নেতা ও কর্মীদের যথাযথ সম্মান দিতে হবে এবং সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। ব্যক্তিগত মতভেদ বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে দলের স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে বলেও তিনি জানান।বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল, এই সভা থেকেই সাংসদ ও বিধায়কদের মধ্যে যে দ্বন্দ্বের কথা বিভিন্ন সময়ে উঠে এসেছে, তা মিটিয়ে দেওয়ার উদ্যোগ নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Avisekh Bandopadhay) নির্দেশ মেনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী দিনে সাংসদ, বিধায়ক ও দলের নেতা-কর্মীরা পারস্পরিক আলোচনার মাধ্যমে সংগঠন ও জনসাধারণের স্বার্থে সমস্ত কাজ এগিয়ে নিয়ে যাবেন। দলীয় সংহতি ও সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যেই এই বিশেষ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। এদিকে এই বৈঠকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের যে তিক্ততার সূচনা হয়েছিল তার অবসান ঘটান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কে বলতে শোনা যায় রচনা বন্দ্যোপাধ্যায় তার বোনের মতো। যা মত বিরোধ ছিল সব মিটে গেছে। এখন একটাই লক্ষ্য সামনে লড়াই হবে একসঙ্গে বিজেপির বিরুদ্ধে।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন