মায়ের খুনের বদলা নিতে পুলিশ সেজে দু’জনকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বেধড়ক মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি,রঘুনাথগঞ্জ ও হাওড়া: মায়ের খুনের বদলা নিতে পুলিশ সেজে দু’জনকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বেধড়ক মারধর করার অভিযোগ। লোহার রড দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হলো মাথা। ভেঙে দেওয়া হয়েছে পা ও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার(Raghunathganj P.S.) দফরপুরে । ইতিমধ্যেই জখম অবস্থায় ওই দুই ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সেজে বাড়ি থেকে তুলে নিয়ে গেলেও পরে অভিযুক্তদের চিনে ফেলে আক্রান্তরা। তারপরেই অভিযুক্তদের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

উল্লেখ্য, প্রায় ছয় মাস আগে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল বাধে। গণ্ডগোলে বোমার আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়। গৃহবধুকে খুনের ঘটনায় জড়িত অভিযুক্তরা গা ঢাকা দেয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা মির্জাপুরে(Mirjapur) একটি ভাড়া বাড়িতে লুকিয়ে ছিলেন। কিন্তু বিষয়টি জানতে পেরেই কার্যত তাদের ভাড়া বাড়িতে হানা দেয় ছয় মাস আগে মৃত মহিলার পরিবারের সদস্যরা। পুলিশ সেজে তাদের বাড়ি থেকে তুলে আনেন তারা। তারপরেই বেধরক মারধর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । অন্যদিকে,বালি বোঝাই লড়ি উল্টে গিয়ে বিপত্তি।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের(Kona Express Way) পাশে রশিদ পার্ক এর পাশে বালি বোঝাই গাড়ি উল্টে যায় । পাশেই বড় ঝিল সেই ঝিলের পাড় বেঁধে রাস্তার মেরামতির কাজ হচ্ছিল। সুতরাং নরম মাটি থাকার জন্য গাড়ির চাকা বসে যায়। তার পর পুরো গাড়িটি পাশের ঝিলে পরে যায়। ঘটনাটি ঘটে সোমবার সকালে ।রশিদ পার্ক – এ একটি নির্মাণের কাজের জন্য বালি নিয়ে যাচ্ছিল চালক। বুঝতে না পারার জন্য এই ঘটনা ঘটে । ঘটনার খবর পেয়ে কোনা ট্রাফিক গার্ড পুলিশ এর তরফ থেকে ২ টি JCB গাড়ি এনে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় গাড়িটিকে তুলতে পারে। কোনো হতা হতের খবর নেই।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য