রঘুনাথগঞ্জে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩০, ধীরে ধীরে এলাকায় স্বাভাবিক ছন্দ ফিরছে

Share:

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথগঞ্জ:জঙ্গীপুরে শুক্রবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।এলাকাকে স্বাভাবিক রাখতে টহল দিচ্ছে পুলিশ ও কেন্দ্র বাহিনীর জওয়ানরা। চাপা আতঙ্ক থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে রঘুনাথগঞ্জ।রঘুনাথগঞ্জে হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৬টি স্বত প্রণোদিত মামলা রুজু করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিজির কাছে এই সংঘর্ষের ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,রঘুনাথগঞ্জে রামনবমীর(Ramnavami) মিছিলকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলা । দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। আলের মোড় ও ফুলতলা মোড়ে মিছিলকে কেন্দ্র করে ইট- বৃষ্টি শুরু করে অপর পক্ষ। শুরু হয় হাতাহাতি। আহত হয় বেশ কয়েকজন।

তিনটি দোকানে আগুন দিয়ে দেওয়া হয়। রঘুনাথগঞ্জ থানার(Raghunathganj P.S.) বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে লাঠিচার্জ শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশি তৎপরতায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।অজিত সিং যাদব (ডিআইজি, মুর্শিদাবাদ), জানান ,এই সংঘর্ষের ঘটনার পর একাধিক জনকে গ্রেফতার ও আটক করা হয়েছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনা মূল লক্ষ্য। কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। এলাকায় রুট মার্চ চলছে। কেন এই সংঘর্ষ বাঁধলো তা পরবর্তী কালে তদন্তে জানা যাবে। যারা এই ঘটনায় যুক্ত তাদের প্রত্যেককে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

অপরদিকে, পুরুলিয়া জেলার পারাতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ভাবে বেশ কয়েকটি গাড়িতে ইট পাটকেল ছোড়া হয় ও ভাঙচুর চালানো হয়। অভিযোগ শহরে হোডিং – এর ওপরে লাগানো রামের পতাকা খুলে ফেলে দেওয়া হয় নিচে মাটিতে। একাধিক জন আহত হন এই সংঘর্ষে। অনেক দোকানদারকে মারধর করা এবং তাদের দোকান লুটপাট করা হয়। রাতভর সেই সংঘর্ষের পর যারা এই হামলার ঘটনায় যুক্ত তাদের খুঁজে বের করতে পুলিশের অভিযান জারি ছিল। তবে শনিবার সকাল হতে স্বাভাবিক ছন্দে ফিরেছে রঘুনাথগঞ্জ। খুলেছে দোকানপাট। যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে।

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হল্যান্ডদের টেক্কা দিলেন ভোজানিয়া

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব