রঘুনাথগঞ্জে শিশুদের ওপর চলল গুলি, গ্রেফতার প্রাথমিক শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বাড়ির সামনে খেলতে থাকা শিশুদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি রঘুনাথগঞ্জ থানার বানিপুর এলাকায়। এই ঘটনায় এক শিশু আহত হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সমীর কুমার মণ্ডল। তিনি ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ, প্রতিদিনের মতো কয়েকজন শিশু তাঁর বাড়ির সামনের ফাঁকা জায়গায় খেলছিল। খেলতে গিয়ে মাঝেমধ্যে বল শিক্ষকের বাড়ির ভিতরে ঢুকে পড়ত। বিষয়টি নিয়ে আগে থেকেই শিশুদের ওই জায়গায় খেলতে নিষেধ করেছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নিষেধ অমান্য করে শিশুরা আবারও সেখানে খেলতে শুরু করলে ক্ষুব্ধ হয়ে সমীরবাবু বন্দুক থেকে গুলি চালান। অভিযোগ, চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে এক কিশোরের হাতে গুলি লাগে। তাকে দ্রুত উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন।আহত শিশুর পরিবারের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই গুলি চালানো হয়েছে। তবে ধৃত শিক্ষকের দাবি, তিনি কেবল ভয় দেখানোর জন্য গুলি ছুড়েছিলেন, কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না।

ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। তাঁর বাড়ি থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেটি একটি এয়ারগান হতে পারে। অস্ত্রটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা