Loading live market data...
Loading active stocks...
Connecting...

রঘুনাথগঞ্জে জলসার অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে কুপিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি ,রঘুনাথগঞ্জ: গ্রামে শনিবার রাতে চলছিল জলসার অনুষ্ঠান । স্থানীয় জুম্মা মসজিদের জলসা দেখতেই বন্ধুবান্ধবদের সাথে বাড়ি থেকে বের হয় বালি ব্যবসায়ী কায়েম শেখ(Kayem Sk.) । বয়স ৩২। বাড়ি রঘুনাথগঞ্জ থানার(Raghunathganj P.S.) অন্তর্গত জরুর গ্রামে । জলসা দেখে আর বাড়ি ফেরেন নি ওই যুবক।দীর্ঘক্ষণ হয়ে গেলেও বাড়ি না ফেরায় ভোর রাত থেকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের আত্মীয়রা। অবশেষে অপর আরেকটি বালির গোলা সংলগ্ন পুকুর থেকেই রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় যুবকের।

মৃতের বাবা রফিকুল সেখ(Rafiqul Sk.) জানান, তার ছেলেকে খুন করা হয়েছে। একাধিক জন মিলে তার ছেলেকে খুন করেছে।নইমুল সেখ  মৃতের আত্মীয় দাবি করেন, আততায়ীরা সংখ্যায় একাধিক জন ছিল। পরিচিত মুখ ছিল। যে ডেকে নিয়ে গিয়েছে। মাথার ওপরে একাধিক আঘাতে চিহ্ন আছে। আত্মীয়র অনুমান বালির ব্যবসাকে কেন্দ্র করে শত্রু তার জেরে এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ব্যক্তিগত সত্যতা নাকি ব্যবসায়িক শত্রুতা পুলিশ খতিয়ে দেখছে।

ওই যুবকের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতদের ময়না তদন্তে রিপোর্ট হাতে পেলে পুলিশ বুঝতে পারবে রাত ঠিক কটা নাগাদ হামলা ও খুনের ঘটনা ঘটেছে। নিহত যুবকের মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ আততায়ীদের সন্ধান পেতে চাইছে। এই ঘটনা কি কেন্দ্র করে রঘুনাথগঞ্জ এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা খুনিদের কঠিন শাস্তি দাবী করেছে। কেন ওই যুবককে খুন হতে হল তার উত্তর খুঁজছে পুলিশ।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর