মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টির জেরে বাংলার একাধিক জেলায় বানভাসি অবস্থা। রাজ্যের নানা বাঁধ থেকে জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বাড়ির উঠানে উঠেছে জল। নদী-নালা-পুকুর ডুবে গিয়েছে। এবার মালদহের ভূতনিতে জলে ডুবে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। প্রাণ গেল এক তরতাজা যুবকের। এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের।  

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার ভূতনি থানার অন্তর্গত দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের বাল্লীটোলা গ্রামে।  মৃতের নাম দ্বিজেন মন্ডল (৩২)। তিনি পেশায় একজন কৃষক। মৃতের প্রতিবেশী ফুলকুমার মন্ডল জানিয়েছেন, বাড়ি থেকে কিছুটা দূরে থাকা কয়েকটি পাটের জাঁক জল থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই বিপত্তি ঘটে। জলে তলিয়ে যান দ্বিজেন।স্থানীয়রা দেখতে পেয়ে সময় নষ্ট না করে দ্রুত  তল্লাশি শুরু করেন। তবে শেষরক্ষা করতে পারেননি কেউই। দীর্ঘ সময় পরে গ্রামবাসীরাই তাঁর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর দেওয়া হয় ভূতনি থানার পুলিশ ও ব্লক প্রশাসনকে।

আরও পড়ুন: বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

পরিবার সূত্রে জানা গিয়েছে, আর্থিকভাবে দুর্বল দ্বিজেন মন্ডলের বাড়িতে রয়েছে তিনজন নাবালিকা। পরিবারের প্রধান উপার্জনকারীকে হারিয়ে বিপাকে পড়েছে গোটা পরিবার। এই পরিস্থিতিতে সরকারি অনুদান ও সাহায্যের আবেদন জানিয়েছেন এলাকার মানুষজন।  পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছে। অন্যদিকে মানিকচক বিধানসভার বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল জানিয়েছে, দক্ষিণ চন্ডিপুরেও একটি মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই ঘটনাতেও পুলিশ তদন্ত শুরু করেছে। 

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল