বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা ভাঙড়ে। রাস্তা পেরোতে গিয়ে মৃত্যু হল গৃহবধূর। ভাঙড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। উত্তেজিত জনতা একটি বাস ও একটি বোলেরো পিকআপ গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, বাসন্তী হাইওয়ে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই গৃহবধূ। সেই সময়ই বিপত্তি ঘটে। অভিযোগ, সিগন্যাল লাল থাকা সত্ত্বেও একটি বোলেরো পিকআপ এবং ধামাখালি থেকে কলকাতাগামী একটি বাস দ্রুতগতিতে এগিয়ে আসে। ওই সময় রাস্তা পার হওয়া মহিলাকে ধাক্কা মারে একটি গাড়ি। ধাক্কার তীব্রতায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। এরপর গাড়ির চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ হয়ে যায়। উত্তেজিত জনতার একাংশ একটি বাস এবং বোলেরো পিকআপে ভাঙচুর চালান। পরিস্থিতি সামাল দিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ। পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মৃতদেহটি উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং সিগন্যাল অমান্য করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে বলে জানা গিয়েছে।

যাদবপুরে স্লোগান বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, সরিয়ে দেওয়া হল রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর

মাটি খুঁড়তেই মিলেছিল ক্ষুদ্র দেবীমূর্তি, নবদ্বীপে ২৭৩ বছর ধরে চলছে অভয় মা’য়ের পুজো

‘বাংলার মানুষ চান পশ্চিমবঙ্গ গুজরাত হোক’, মোদির জন্মদিনে জগদ্দল-বারাকপুরে নানা কর্মসূচী বিজেপির

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য

অবসর নিলেও থেমে নেই ফুটবলের প্রতি ভালবাসা, স্পেনে ক্লাব কিনছেন মেসি

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা