নদিয়ায় এখনও চলছে রেল অবরোধ

অবরোধকারীদের দাবি, সব ট্রেনকে জালালখালি স্টেশনে দাঁড় করাতে হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: কেটে গিয়েছে পুরো একটা দিন। নদিয়ার জালখালি হল্ট এখনও অবরুদ্ধ। ট্রেন অবরোধের জেরে শিয়ালদা-লালগোলা শাখার পরিষেবা বিপর্যস্ত। বিভিন্ন স্টেশনে আটকে ওই রুটে চলা একাধিক ট্রেন। বুধবার কাজের দিনে সকাল থেকেই দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে। অবরোধকারীদের দাবি, সব ট্রেনকে জালালখালি স্টেশনে দাঁড় করাতে হবে। দাবি মানা না হলে অবস্থান-বিক্ষোভ চলবে বলে তারা জানিয়ে দিয়েছে।

গত রবিবার থেকে চালু হয়েছে লোকাল ট্রেন। কিন্তু নদিয়ার জালালখালি হল্টে কোনও ট্রেন দাঁড়াচ্ছে না। এরই প্রতিবাদে এবং ট্রেন দাঁড় করানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে এলাকার মানুষ রেল অবরোধ করেছে। একটা দিন কেটে গেলেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি। সকাল থেকে কৃষ্ণনগর-শিয়ালদাগামী কোনও ট্রেন যাতায়াত করতে পারেনি। দীপাবলির মুখে দুর্ভোগে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, ডিআরএম এসে প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তারা অবরোধ তুলবে না।

স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাতটা থেকে জালালখালি স্টেশনে রেললাইনে নেমে এলাকার বাসিন্দারা অবরোধ-বিক্ষোভ শুরু করেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল জালালখালি স্টেশনে ট্রেন দাঁড় করাতে হবে। অবরোধকারীদের দাবি, পূর্বরেলের শিয়ালদহ শাখার একটি বৃহত্তম মেন লাইন, শিয়ালদা থেকে লালগোলা যাওয়ার প্রধান শাখা। তাই, সমস্ত লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন জালালখালি স্টেশনে দাঁড় করাতে হবে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে এসেছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবিতে সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে তারা রেল অবরোধের ডাক দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, জালালখালি স্টেশনে ট্রেনের স্টপেজ না থাকায় নিত্যযাত্রীরা প্রতিদিন সমস্যার মুখে পড়ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তারা শুধু আশ্বাস দিয়ে গিয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের