রাতের আঁধারে চুরি কিষাণ রেলের যন্ত্রাংশ, ধৃত ১

রাতের অন্ধকারে রেলের যন্ত্রাংশ চুরির ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। সেই কিষাণ রেলের যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে রেলের যন্ত্রাংশ চুরির ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। দীর্ঘদিনের দাবি মেনে সম্প্রতি চালু হয়েছে কৃষকদের জন্য কিষাণ রেল। সেই কিষাণ রেলের যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়রা। রবিবার রাতে জলপাইগুড়ি টাউন স্টেশনে ট্রেনটি রাখা ছিল। সোমবার সেখান থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেবার কথা ছিল ট্রেনটির। কিন্তু যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় ট্রেনটির যাত্রা হওয়া নিয়ে সংশয়ে পড়েন ব্যবসায়ীরা। ট্রেনটি মেরামত করার জন্য রেল-ইঞ্জিনিয়ারদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

ওই চুরির ঘটনায় ইতিমধ্যে এক যুবককে গ্রেফতার করেছে আরপিএফ। আরপিএফ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম শুভঙ্কর রায়।  ধৃতকে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করে তদন্তকারীরা। তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে আরও যন্ত্রাংশ। এই চুরির ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। সেইমত ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকীদের খোঁজে তল্লাশি শুরু করেছে  পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দেখা যায় কিষাণ রেলের বেশকিছু কামরা থেকে ভ্যাকুয়াম সিস্টেম কেটে নিয়ে চলে গেছে কে বা কারা। আর এতেই এই এই ট্রেনটির যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।এরপর খবর দেওয়া হয় আরপিএফ এবং স্টেশন মাস্টারকে৷ খবর পেয়ে ঘটনা স্থলে আসেন আরপিএফ আধিকারিকরা। এরপর ঘটনার তদন্ত শুরু করেন তাঁরা। তদন্তে নেমে শুভঙ্কর রায় নামে এক যুবককে গ্রেফতার করে আরপিএফ। ধৃত নেশার সামগ্রী কেনার জন্য এই কাজ করেছে বলে জেরায় জানিয়েছে। এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সরব হয়েছে বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, এই ধরণের চুরির ঘটনা রুখতে অবিলম্বে স্টেশন সংলগ্ন এলাকায় নেশার সামগ্রী বিক্রি বন্ধ করতে হবে। অন্যদিকে কৃষিপণ্য নিয়ে নির্ধারিত সময়ে আগরতলা না পৌঁছালে ব্যাপক ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় রয়েছেন কৃষক এবং স্থানীয় ব্যবসায়ীরা। স্টেশন এলাকার নিরাপত্তা জোরদার করার দাবিতে সোমবার জেলা পুলিশ সুপার ও জেলা শাসকের দারস্থ হন জেলার ব্যবসায়ীরা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই