আদিবাসী সংগঠনের ডাকে রেল অবরোধ রাজ্যের বিভিন্ন জায়গায়

শনিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার আদ্রা স্টেশন, মালদার আদিনা স্টেশনে সকাল থেকে রেল অবরোধ করেন সংগঠনের সদস্যরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সারনা ধর্মকে স্বীকৃতি-সহ একাধিক দাবিতে শনিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় রেল অবরোধে সামিল হল আদিবাসী সংগঠন আদিবাসী সেঙ্গেল অভিযান। শনিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার আদ্রা স্টেশন, মালদার আদিনা স্টেশনে সকাল থেকে রেল অবরোধ করেন সংগঠনের সদস্যরা।

‘সারনা ধর্ম কোড’ চালু করার দাবি, ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দির আদিবাসীদের হাতে তুলে দেওয়ার দাবি-সহ ৬ দফা দাবিতে এদিন রেল অবরোধ করেন আদিবাসী সমাজের মানুষজন। এদিন পুরাতন মালদার আদিনা স্টেশনে আদিবাসী সিঙ্গেল অভিযানের সমর্থকরা রেল রোকো অভিযানে সামিল হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য ও রেল পুলিশের বিশাল বাহিনী। ‘মারাংবুরু বাঁচাও’, ‘২০২৩-এ সারনা ধর্ম কোড’ বলবত করার দাবিতে আন্দোলনকারীদের হাতে ধরে থাকতে দেখা যায় প্ল্যাকার্ড। পূর্ব বর্ধমানে জৌগ্রাম, মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার কাঁটাডিতে সকাল থেকেই রেল অবরোধ শুরু হয়। রেল অবরোধের পাসাপাশি পথ অবরোধও করা হয়। এর ফলে যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন।

বাংলার বিভিন্ন জেলার অবরোধের পাশাপাশি আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, অসমেও রেল ও পথ অবরোধ চলে সকাল থেকে। রেলপুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে কিছু জায়গায়। সকাল ৬টা থেকে অবরোধের জেরে বেশ কিছু ট্রেন বাতিল করেছে রেল। বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হয় খড়গপুর ডিভিশন থেকে। সকাল থেকে অবরোধ চলে পুরুলিয়ার কাঁটাডি স্টেশনেও। এর জেরে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা পুরুলিয়া চাণ্ডিল শাখায় বেশ কিছু যাত্রীবাহী ট্রেন আটকে পড়ে।

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই