ট্রেনের ভেন্ডারে ২ নৃত্যশিল্পীকে কুমন্তব্য, অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের

ট্রেনের ভেন্ডার কামরায় ওঠার ‘শাস্তি’, দুই তরুণী নৃত্যশিল্পীকে অশ্লীল ভাষায় আক্রমণ রেলের এক টিকিট পরীক্ষক তথা টিটি-র। ঘটনায় শোরগোল বনগাঁয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেনের ভেন্ডার কামরায় ওঠার ‘শাস্তি’, দুই তরুণী নৃত্যশিল্পীকে অশ্লীল ভাষায় আক্রমণ রেলের এক টিকিট পরীক্ষক তথা টিটি-র। ঘটনায় শোরগোল বনগাঁয়। ঘটনার পরপরই গত শনিবার (১৮ জুলাই) বনগাঁ জিআরপি থানায় এফআইআর দায়ের করেন ওই দুই তরুণী। প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ দেখান শতাধিক নৃত্যশিল্পী। অবশেষে অভিযোগ পেয়েই ওই টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। অভিযুক্ত টিকিট পরীক্ষককে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শিয়ালদহ ডিভিশনাল অফিসে তলব করা হয়েছে। আজ, সোমবার (২০ জুলাই) অভিযোগকারীদের আদালতে গিয়ে জবানবন্দি দেওয়ার কথা ছিল। এই বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, শনিবার ঘটনাটি ঘটলেও পূর্ব রেল বিষয়টি জানতে পারে রবিবার। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও দেখার পরেই দ্রুত তদন্ত শুরু করে তাঁরা। অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এই ধরনের আচরণ কোনওভাবেই পূর্ব রেল বরদাস্ত করবে না। তাই অভিযুক্ত কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপও শুরু হয়েছে।

ঘটনাটি ঠিক কী হয়েছিল?

গত শুক্রবার দুপুরে গোবরডাঙার বাসিন্দা ঋত্বিকা সাহা ও অশ্রী সাহা রানাঘাটে নাচের স্কুলে যাওয়ার জন্যে টিকিট কেটে ট্রেনে ওঠেন। অসাবধানতাবশত তাঁরা ভেন্ডার কামরায় উঠে পড়েন। এরপর বনগাঁ স্টেশনে কর্তব্যরত ওই টিকিট পরীক্ষক ভেন্ডার কামরায় যাত্রার অভিযোগে তাঁদের আটকে রেখে আড়াই হাজার টাকা জরিমানা দাবি করেন। অভি যোগ, টাকা দিতে না পারায় তরুণীদের একটি নির্দিষ্ট ঘরে নিয়ে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মানসিক হেনস্থা করেন। ভয়ে তরুণীরা তাঁদের মাকে ফোন করেন। কিন্তু সেখানেই পরিস্থিতি খারাপ হয়ে ওঠে। অভিযোগ, ওই টিকিট পরীক্ষক তরুণীদের অভিভাবকদের সঙ্গেও ট্রেনে খারাপ ব্যবহার করেন। এমনকি তাঁদের নাচের শিক্ষিকাকেও ফোন করে গালিগালাজ করেন।

এক তরুণী জানান, ওই টিটিই তাঁদের ঘরে বসিয়ে বলেন টাকা না দিলে তাঁদের একজনকে বিয়ে করবেন। আর একজনকে সারারাত নাচাবেন। এই কথোপকথনের সময়ে তাঁরা টিকিট পরীক্ষকের ভিডিও রেকর্ড করলেও তিনি সেই ভিডিও ডিলিট করতে বাধ্য করেন। এই ঘটনার প্রতিবাদে শতাধিক নৃত্যশিল্পী ওই টিটিইর ছবি হাতে বনগাঁ জিআরপি থানার সামনে বিক্ষোভ দেখান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জিআরপি। অভিযোগকারীদের দাবি, শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, আইনের মাধ্যমে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। টিকিট পরীক্ষকদের অফিস ও জিজ্ঞাসাবাদ কক্ষে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। রেলের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখা এবং মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা অত্যন্ত জরুরি। সঠিক বিচার না মিললে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দ্বারস্থ হওয়ার হুঙ্কারও দিয়েছেন তাঁরা।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান