নবমীর দুপুর থেকে কলকাতায় বৃষ্টি শুরু, রাতে ধেয়ে আসছে দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: নবমীর দুপুরে আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামল মহানগরীতে। বুধবার দুপুর থেকে বৃষ্টি শুরু হবে বলে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office) মঙ্গলবার পূর্বাভাস জারি করেছিল। আলিপুর দফতর জানিয়ে দেয় মঙ্গলবার বিকেলের মধ্যে কলকাতায় মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া বইবে। পূর্বাভাস অনুযায়ী নবমীর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টি হবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার একাধিক এলাকায়। কোথাও কোথাও স্থানীয়ভাবে বেশ কিছুক্ষণ একটানা বৃষ্টিপাত হতে পারে। সব জায়গাতেই ঘরে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পূর্বাভাস পাওয়ার পরই কলকাতা এবং রাজ্য পুলিশ সতর্কতা জারি করেছে সর্বত্র। ট্রাফিক দফতরের পুলিশ সার্জেন্টদের রাস্তায় নামানো হয়েছে। কারণ গোটা শহর জুড়ে আলোকসজ্জার ওভারহেড যেমন রয়েছে তেমনি ফুটপাতে এর উপর রয়েছে বিজ্ঞাপনের হোডিং। নবমীর দুপুরে ঝড়ো হাওয়ায় ইএম বাইপাসে একটি হোডিং ভেঙে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে যখনই ঝড়ো হাওয়া বইবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সেই সময় দর্শনার্থীরা যেন নিরাপদ স্থানে আশ্রয় নেয়। দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর ২৪ পরগনা সহ বেশ কিছু এলাকায় যে রকম দুপুর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে ঠিক তেমনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও নবমীর দুপুর থেকে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের(Bay Of Bengal) ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। ধীরে ধীরে উত্তর-পূর্বে এই নিম্নচাপটি সরবে এবং নবমীর রাতের মধ্যে পুরোপুরি নিম্নচাপে পরিণত হবে। শুক্রবারের মধ্যে এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে ঘনীভূত হবে এবং উত্তর অন্ধকারের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে দশমী এবং একাদশীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির প্রভাব বাড়বে। ভারী বর্ষণের সর্তকতা রয়েছে দশমীর দিন বৃহস্পতিবার।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ওই দিন মহা দুর্যোগের রূপ নিতে পারে আবহাওয়া। দশমীর দিন কলকাতা(Kolkata) শহরে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। শুধু তাই নয় দুপুরের পর থেকে ব্যাপকভাবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বজ্রপাত শুরু হবে। ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৩০- ৪০ কিলোমিটার বেগে বইবে। তাই বৃহস্পতিবার বিকেলের পর প্রতিমা নিরঞ্জনের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা শহরে শুক্রবার এবং শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে নবমীর রাত থেকে যে দুর্যোগ শুরু হবে তা একটানা একাদশীর দিন পর্যন্ত চলবে বলে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার