রাজারহাটে নয়ানজুলি জলাশয় ভরাটের অভিযোগ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,রাজারহাট:  রাজারহাটে নয়ানজুলি জলাশয় ভরাটের অভিযোগ। যেখানে জলাশয় ভরাট বন্ধ করতে বারবার সোচ্চার হচ্ছেন মুখ্যমন্ত্রী(CM)। কড়া নির্দেশ দিচ্ছেন তিনি প্রশাসনকে। পুলিশ প্রশাসনকে তৎপর হতে বলছেন। তারপরও দেখা যাচ্ছে এই ছবি। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। রাজারহাটের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের(Chadpur Gram Panchayet) অন্তর্গত শিখরপুর এলাকায় রাস্তার পাশেই চলছে জলাশয় ভরাটের কাজ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জলাশয়তে তারা মাছ ধরত। কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে থেকেই ওই জলাশয়ের ওপর মাটি পড়া শুরু হয়। আর এই কাজ চাঁদপুর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের মদতে হচ্ছে বলেও অভিযোগ। যদিও চাঁদপুর পঞ্চায়েত উপপ্রধান এক্রামুল মোল্লা অভিযোগ অস্বীকার করলেও তার কথায় রয়েছে অসংগতি।

উপপ্রধান এক্রামুল মোল্লা বলেন, জলাশয় ভরাটের বিষয়ে আমি জানিনা। এ বিষয়ে শুনেছি। রাজারহাট থানার আইসি সঙ্গে কথা হয়েছে। আমাদের পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে। অন্যদিকে, বাগুইআটির পর দমদম। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা মদ কেনার টাকা না পেয়ে অফিস ফেরত যুবকদের ওপর প্রাণঘাতী আক্রমণ । এমনটাই অভিযোগ পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি যুবক।শনিবার মধ্যরাতে দমদম মধুগড়ে অফিস ফেরত যুবকদের উপর হামলা। অভিযোগ অফিস ফেরত যুবকদের উপর আগ্নেয়াস্ত্র, রড, হকি স্টিক দিয়ে মারধর করা হয়। ঘটনায় শ্রীতম চ্যাটার্জি ও সানি সিং নামে দুই যুবক গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাদের দমদম পৌর হাসপাতালে ও পরবর্তী সময় নাগেরবাজার(Nagerbazar) এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এই মুহূর্তে শ্রীতম চ্যাটার্জি আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। গোটা ঘটনায় শ্রীতম চ্যাটার্জির বাবা নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছে। বর্তমানে চোখে গুরুতর আঘাত নিয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার অভিযোগ, দক্ষিন দমদম পুরসভার(South Dum Dum Municipality) ১৩নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় তৃণমূল নেতা প্রবীর পালের অনুগামী ওই অফিস ফেরত যুবকদের কাছে মদ্যপানের জন্য টাকা দাবি করেন। যুবকরা টাকা দিতে অস্বীকার করলে তাদের ওপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ।

সেয়ানা বাপ্পা, গোপাল ঘোষ, উত্তম ঘোষ, রভি সরদার সহ বেশ কয়েকজন দুষ্কৃতি তার ছেলে ও ছেলের বন্ধুর ওপর রিভলবার, হকিস্টিক, রড দিয়ে আক্রমণ চালায়। রিভলবারের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ সানি সিং- এর। দুজনের মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। এই ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে দুষ্কৃতী দৌরাত্ম্য কমানোর আর্জি জানান ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তন্দ্রা সরকার। তিনি বলেন, ওই অঞ্চলে একদল দুষ্কৃতী এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ চালাচ্ছেন। তারা প্রশাসনের কাছে বলছেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। কাউন্সিলর শ্রীতম চ্যাটার্জির বাবার অভিযোগ মেনে নেন যে প্রাক্তন কাউন্সিলরের মদতে এইসব হচ্ছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের