তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

তৃণমূল সদস্যদের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজারহাট পঞ্চায়েত সমিতিতে অভূতপূর্ব রাজনৈতিক পরিবর্তন। তৃণমূল সদস্যদের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপি নেত্রী রুমা মণ্ডল। পঞ্চায়েত নির্বাচনে সমিতির ১৪ আসনের মধ্যে একমাত্র বিজেপি সদস্য হিসেবে জয়ী হলেন তিনি। 

সোমবার রাজারহাট পঞ্চায়েত সমিতির সদস্যরা রাজারহাট বিডিও অফিসে উপস্থিত হন। সেখানে একটি বৈঠকের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ১১ জন সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযুষ কানরিয়াও।

উল্লেখ্য, রাজারহাট পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ছিল ১৪। গত নির্বাচনে ১৩টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং একটি আসনে জয়ী হয়েছিল বিজেপি। এতদিন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তৃণমূলের প্রবীর কর। তাঁর পদত্যাগের পর নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত তৃণমূল সদস্যদের সমর্থনেই সভাপতি পদে নির্বাচিত হন বিজেপির রুমা মণ্ডল।

এই বিষয়ে বিধায়ক পীযুষ কানরিয়া বলেন, রাজারহাট-নিউটাউন বিধানসভা এলাকার গ্রামীণ অংশে দীর্ঘদিন ধরে নিকাশি, পানীয় জল, রাস্তাঘাট ও আলোর ব্যবস্থা নিয়ে মানুষের অভিযোগ রয়েছে। বহু উন্নয়নমূলক কাজ এখনও অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর সেই কাজগুলিকে অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে নতুন দায়িত্ব পেয়ে রুমা মণ্ডল জানান, পঞ্চায়েত সমিতির অসম্পূর্ণ কাজগুলি দ্রুত শেষ করার চেষ্টা করবেন তিনি। দলমত নির্বিশেষে সমস্ত সদস্যকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের স্বার্থে কাজ করবেন তিনি। সাধারণ মানুষ যাতে কোনও ধরনের দুর্ভোগের মুখে না পড়েন, তা নিশ্চিত করাই হবে নতুন পরিচালন সমিতির অন্যতম প্রধান লক্ষ্য। তবে রাজারহাট পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সংখ্যা গরিষ্ঠতা থাকতেও দলের সদস্যরা কেন একমাত্র বিজেপি সদস্যের সভাপতিকে নির্বাচন পড়লেন, তা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়েছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল