উত্তরপ্রদেশের খাটাল থেকে সন্তোষ যাদব খুনের মূল আসামি রাজেশ সাউ ও তার ৩ সাকরেদ গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: ৩১ শে জানুয়ারি নৈহাটির গৌরীপুরে দিনের বেলায় ইট দিয়ে থেতলে হত্যা করা হয়েছিল সন্তোষ যাদবকে। এই ঘটনায় ৯ জনের নামে এফ আই আর করা হয়েছিল। তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেফতার করতে পারলেও এই ঘটনার মূল অভিযুক্ত রাজেশ সাউ(Rajesh Shaw) অধরা ছিল। এই রাজেশ সাউ এর ছেলে এবং শ্যালক ধরা পড়ে। এবার ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশ(Uttarpradesh) থেকে খুনের ঘটনার মূল অভিযুক্ত রাজেশ সাউ ও তার সহযোগী তিনজনকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের ট্রানজিট রিমান্ডে ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হয়। অবশেষে গ্রেফতার করা হল সন্তোষ যাদব খুনের মূল আসামী রাজেশ সাউকে।

গত 31/01/25 তারিখে সন্তোষ যাদব খুনের পর থেকে ভিন রাজ্যে গা ঢাকা দেয় খুনের সাথে জড়িত মূল আসামী রাজেশ ও তার সহযোগীরা। একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করে শুরু হয় আসামিদের গ্রেপ্তার করার তৎপরতা। বিশেষ তদন্তকারী দলের সদস্যদের চারটি দলে ভাগ করা হয়। আর দু’টি দলকে পাঠানো হয় অন্য রাজ্যে। তারা নিজেদের পুলিশ পরিচয় গোপন করে বিহারের বেগুসরাই, কখনো উত্তর প্রদেশের সিকন্দারপুর, কখনো ফেফনা, আবার সিকান্দারপুর , আবার বেগুসরাই থানার প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে একটায় প্রশ্নের উত্তর খুঁজতে থাকে, ”क्या बंगाल से कोई यहां आया? “पता नहीं” পতা নেহি, শুনতে শুনতে অরিত্র আর সত্য নারায়ণ নিজেরাই হাসিঠাট্টা করত। ব্যারাকপুর থেকে কোন সিনিয়র ফোন করলেও উত্তর “পতা নেহি!”
না এবার খবর পাক্কা!

“दो-तीन दिन से यहां दो लोग गायों की देखभाल के लिए काम कर रहे हैं. वे बंगाल से हैं.” অবশেষে ন’দিনের টানা পরিশ্রমের পর উত্তরপ্রদেশের বালিয়া জেলার ফেফনা থানা এলাকায় স্থানীয় পুলিশের সহযোগিতায় ব্যারাকপুর পুলিশের সিটের দুই অফিসার সত্যনারায়ণ পান্ডে আর অরিত্র চন্দ্র ফেফনার প্রত্যন্ত গ্রামের একটি খাটালে হানা দেয় । ঘুমের ঘোরে থাকা রাজেশ আর বিশাল কিছু বুঝে ওঠার আগেই তাদের হাতকরি পরিয়ে দেয় সত্যনারায়ণ পান্ডে।সোমবার আসামিদের বালিয়া জেলার মহামান্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে আদালত ৪ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন। ন’দিনের পরিশ্রম ভুলে 700 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সোজা আসামিদের নিয়ে এসে দেড় দিনের মধ্যে ব্যারাকপুর আদালতে(Barrackpore Court) হাজির করাবে তাঁরা। ক্লান্ত শরীর কিন্তু মনের দৃঢ়তার সাথে কোনো কম্প্রোমাইজ করবে না এই সিটের সদস্যরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের