অযোধ্যার আগেই বাংলায় রাম মন্দির উদ্বোধন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে রাম মন্দির নিয়ে চর্চা তুঙ্গে।  তখনই বাংলায় শুরু হয়েছে রামমন্দিরের সংস্করণ। এবার মেদিনীপুরের কংসাবতী নদীর তীরে গান্ধীঘাটের পাশে জরাজীর্ণ রাম-সীতার মন্দিরে চলছে সংস্করণ। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের আবহে মেদিনীপুর সেজে উঠেছে পুরানো মন্দির। তবে ২২ শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগেই রাজ্যে মন্দির উদ্বোধন হবে ১৫ জানুয়ারি সংক্রান্তির দিন।

এই মন্দির নিয়ে মেদিনীপুরের পুরসভার তরফে জানান হয়েছে, আগে থেকেই কংসাবতী নদীর তীরে ছিল ছোট রাম- সীতার মন্দির। এবার সেই মন্দিরকেই সংস্কার করে আরও বড় আকারে করা হয়েছে। মেদিনীপুরের এই মন্দির তৈরি করতে মোট ব্যয় হয়েছে ৫০ লক্ষ টাকা।

বর্তমানে ২২ শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির। আর নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে নানা কর্মসূচি। ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হবে তা নিয়ে রাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক তথা বিজেপি পোষ্য চম্পত রায়ের সঙ্গে ট্রাস্টের অন্য পদাধিকারীদের মত বিরোধ তৈরি হয়েছে। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে রাজনীতির ছোঁয়া যাতে না লাগে তার জন্য বিজেপির পাশাপাশি দেশের বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানোর পক্ষে ট্রাস্টের অধিকাংশ পদাধিকারী। ইতিমধ্যেই বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্বের কাছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছনোর কাজ শুরু করে দিয়েছেন ট্রাস্টের পদাধিকারীরা। এবার সেই আবহেই রাজ্যে উদ্বোধন হতে চলেছে রাম মন্দির।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা