রামনগরে এটিএম হ্যাক করে টাকা তোলার চেষ্টা, ধৃত যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: যতই দিন যাচ্ছে ততই নানা কৌশল অবলম্বন করে চলছে প্রতারণা। এবার তেমনই একটি প্রতারণার ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর(Ramnagar) বালিসাই পানিপারুল মোড় এলাকায়। এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিল এক যুবক। কিন্তু তার সেই অসৎ উদ্দেশ্য ব্যর্থ হয়। হাতেনাতে ধরা পড়ে যায় সে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

খবর পৌঁছায় রামনগরের বিশিষ্ট ব্যবসায়ী ভাইজান কাছে। রামনগরের মানুষ তাকে ভাইজান ও বাদশাদা বলেই ডাকেন। খবর পেয়ে রামনগর থেকে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, এখানে মাঠে ১০ দিন ধরে মেলা চলে। ওই মাঠে পাশেই রয়েছে এটিএম। মঙ্গলবার সকালে সেই এটিএম থেকে বেশ কয়েকজন টাকা তোলার চেষ্টা করে স্লিপ বেরোলেও টাকা আটকে যাচ্ছিল এটিএম এর মধ্যেই। এরপর তারা লক্ষ্য করেন এটিএমের বাইরে মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছে এক যুবক। তাকে চেপে ধরতেই সে জানায় এটিএম(ATM) হ্যাক করছিল সে। অর্থাৎ গ্রাহকরা টাকা না পেয়ে এটিএম ছেড়ে চলে যেতে এক অভিনব কৌশলে টাকা হাতে পেয়ে যায় ওই যুবক ।

জানা গেছে ,ওই যুবকের নাম তাপস দাস। এগরা থানা (Egra P.S.)এলাকায় তার বাড়ি। কয়েকদিন আগে কাঁথিতেও একইভাবে এটিএম হ্যাক করেছিল সে। জেরায় এমনটাই জানিয়েছে ধৃত ওই যুবক। এদিকে,খেজুরির পাচুরিয়াতে অবৈধ ভাবে মদ বিক্রিতে বাধা দেওয়ায় মহিলাদের মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতিদের বিরুদ্ধে। স্থানীয় কিছু মানুষজনের মদতেই এলাকায় মদ গাঁজা ও দেহ ব্যবসা হচ্ছে বাধা দিতে গেলে স্থানীয় মহিলাদের ওপর আক্রমণ করা হচ্ছে অভিযোগ স্থানীয় বিধায়ক শান্তনু প্রামাণিকের। আক্রান্ত মহিলাদের নিয়ে খেজুরির তালপাটিঘাট কোস্টাল থানায়(Talpatighat Costal P.S.) দ্বারস্থ হন তিনি।

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন