জাহাঙ্গীর শেখকে জেরা করতে পারবে সিআইডি

বৃহস্পতিবার আদালতের নির্দেশ, ধৃত জাহাঙ্গীরকে জেরা করতে পারবে সিআইডি (CID)।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকটুই কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত জাহাঙ্গীর শেখ। তাঁকে জেরা করতে চেয়ে রামপুরহাট আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্যের তদন্তকারী সংস্থা। সেই মামলাতেই এবার জয় হল সিআইডি’র।

বৃহস্পতিবার আদালতের নির্দেশ, ধৃত জাহাঙ্গীরকে জেরা করতে পারবে সিআইডি (CID)। অন্যদিকে, বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্য মৃত্যুর নথি আনতেও এদিন রামপুরহাট মহকুমা আদালতে গিয়েছিল সিআইডি’র দল।

বকটুই কাণ্ডের অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী জাহাঙ্গীর। গত ৭ ডিসেম্বর তাকে গ্রেফতার করেছিল সিবিআই (CBI)। তাকে নিয়েও গত ১৩ ডিসেম্বর পিছু হঠেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভাদু শেখের সৎ ভাই জাহাঙ্গীর। প্রায় ৯ মাস ফেরার থাকার পরে বকটুই থেকে গত ৭ ডিসেম্বর জাহাঙ্গীর শেখকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পরের দিন তাকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক ধৃতের ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেই মেয়াদ শেষ হয়েছিল গত ১৩ ডিসেম্বর। ধৃতকে ফের আদালতে পেশ করা হয়েছিল। তবে ওইদিন আর সিবিআই ধৃতকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানায়নি। বিচারক ৯ দিন পর্যন্ত ধৃতের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেই জাহাঙ্গীরকেই এবার জেরা করার অনুমতি পেল রাজ্যের তদন্তকারী সংস্থা।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের