রামরাজাতলায় ১০৩ বছরের পার্বতী দাস, নাম আপলোড করে বাড়িতে গিয়ে সম্মান জ্ঞাপন BLO ‘র

Share:

নিজস্ব প্রতিনিধি,রামরাজাতলা: হাওড়ার রামরাজাতলা মোড়ের কাছে থাকেন ১০৩ বছর বয়সী পার্বতী দাস। ভোটার তালিকায় তাঁর জন্ম তারিখ জ্বলজ্বল করছে ১২ অগাস্ট ,১৯২৩। ২০০২ সালের নির্বাচন কমিশনের ভোটার তালিকাতেও তাঁর নাম আছে। পার্বতী (Parvati)দেবীর স্বামী বহু বছর আগেই মারা যান। ছেলে, বৌমা এবং আত্মীয় পরিজন নিয়ে বাড়িতেই থাকেন তিনি। বয়সের ভারে এখন হাঁটাচলা করতে অসুবিধা হয়। চোখেও ভালো দেখতে পান না। এই পরিস্থিতিতেই গত লোকসভা নির্বাচনে বাড়িতে বসেই ভোট দেন পার্বতী দেবী। তিনি হাওড়ার শিবপুর বিধানসভা(Sibpur Assembly) কেন্দ্রের ২২৭ নম্বর পার্টের ভোটার। রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে পুরোদমে।

কিছুদিন আগে নির্বাচন কমিশনের বিএলও(BLO) তার বাড়িতে এনুমারেশন ফর্ম বাড়িতে দিয়ে যান। তার পরিবারের লোক সেই ফর্ম পুরণ করেন। তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। মঙ্গলবার সকালে বিএলও রুপা লাহিড়ী এবং বিএলএ টু অমর দত্ত এলাকার সবচেয়ে প্রবীণ ভোটার হিসাবে তাঁকে সম্বর্ধনা দেন। তার বাড়িতেই তাকে গলায় উত্তরীয় পরানো হয়। হাতে গোলাপ ফুল দেওয়া হয়। এতে খুশি পার্বতী দাস। তিনি বলেন, আগেও তিনি ভোট দিয়েছেন। এবারেও তিনি ভোট দিতে চান। কারণ তিনি দেশের কল্যান চান। বিএলও বলেন ,তিনি প্রবীণতম ভোটার। এখনো তিনি চিন্তা করতে পারছেন। দেশের কল্যান চাইছেন।

এই ধরনের মানুষ যতদিন বাঁচবেন ততই দেশের মঙ্গল। বিএলএ টু অমর দত্ত বলেন, এইরকম একজন প্রবীণ নাগরিককে সামনে পেয়ে খুব ভালো লাগছে। তার এনুমারেশন ফর্ম পূরণ এবং আপলোড করা হয়ে গেছে। ওই প্রবীন ভোটারকে যাতে ভোটের দিনে পুলিং স্টেশনে নিয়ে যাওয়া যায় তার জন্য কমিশন বিশেষ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন blo। পার্বতী দেবী স্পষ্ট জানিয়েছেন তাকে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিলে তিনি নাগরিক হিসেবে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে