কৃষ্ণনগর – আমঘাটা রেল চলাচল চালু করা নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে মতবিরোধ রেল কর্তৃপক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদিয়ার কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত বহু আগে চলত ন্যারোগেজ রেল।তবে পরবর্তীতে সেই ন্যারোগেজ রেল,ব্রডগেজে পরিণত হয়েছে। রেল সূত্রে খবর, এই রেল রুট দিয়ে কিছুদিনের মধ্যেই শুরু হতে পারে কৃষ্ণনগর – আমঘাটা(Ranaghat – Amghata ) রেল চলাচল। তবে এই রেল চলাচলকে কেন্দ্র করে এখন বর্তমানে দ্বন্দ্ব তৈরি হয়েছে।ইতিমধ্যে ব্রডগেজ হওয়ার পরেই রেল লাইনের পার্শ্ববর্তী এলাকা ঘিরে দিয়েছে রেল কর্তৃপক্ষ। বেশ কিছু জায়গা যাতায়াতের জন্য খোলা ছিল। তবে রেল চলাচল চালু হলে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা বা বিপদ না ঘটে সে কারণে এখন সমস্ত ফাঁকা জায়গা ঘিরে দিতে বদ্ধপরিকর হয়েছে রেল কর্তৃপক্ষ।

সেখানেই এখন সমস্যা। এলাকাবাসীর অভিযোগ ব্রডগেজ হওয়ার পর জায়গা ফাঁকা রাখলেও, বর্তমানে জায়গা ঘিরে দিলে লাইনের পার্শ্ববর্তী এলাকার মানুষজন স্কুল, কলেজ, হাসপাতালে যেতে পারবেনা। তাহলে এই সমস্ত মানুষগুলো কোথায় যাবে। রেল কর্তৃপক্ষের উচিত অতিসত্বর সাধারণ মানুষের কথা বিচার করে তাদের যাতায়াতের জন্য কিছু জায়গা খোলা রাখা হোক।যাতে করে ছাত্রছাত্রী রোগী এবং সাধারণ মানুষ তাদের কাজ করতে যেতে পারে।

শনিবার রেল কর্তৃপক্ষের তরফে যখন জায়গা ঘিরতে আসা হয়, তখনই এলাকার মানুষজন রেল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে রেল পুলিশের উচ্চপদস্থ কর্তারা। যদিও এলাকাবাসীর দাবি যতক্ষণ না পর্যন্ত তারা কোন সুবিচার পাচ্ছেন বা তাদের যাতায়াতের রাস্তা ঠিক হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালাবেন। যদিও আদতে কতদিনে সাধারণ মানুষের জন্য রেল ভাববে সেটাই এখন দেখার।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং