চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কাঠিবাজি চিরন্তন সত্য’, দিলীপের পাশে দাঁড়িয়ে বললেন জগন্নাথ

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে বঙ্গে  পরাজয়ের পর থেকেই কাঠিবাজি নিয়ে সরব হয়েছিলেন  বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর এরপর দিলীপের সুরেই সুর মেলালেন জগন্নাথ সরকার।  রানাঘাট থেকে জয়ের পরই তিনি  বিজেপি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ।

বর্ধমান- দুগাপুর কেন্দ্র থেকে দিলীপের হার প্রসঙ্গে   জগন্নাথ সরকার সাফ জানিয়ে দিয়েছেন, ‘রাজনীতিতে কাঠিবাজি থাকবে, সেটাই চিরন্তন সত্য। ভোট ঘোষণার পর শেষ মুহূর্তে এক জন প্রার্থীর আসন বদল কোনও দলের পক্ষেই কাম্য নয়।‘ শুধু জগন্নাথ নয় দিলীপের নির্বাচনী হার নিয়ে সরব হয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন,’ দিলীপ ঘোষের পরাজয় দুঃখজনক।‘

উল্লেখ্য নির্বাচনে হার প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা  হলে সাফ জানিয়ে দেন, ‘ চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ। আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি। তার পরেও যথেষ্ট পরিশ্রম করেছি। কিন্তু সফলতা আসেনি।‘  বলা বাহুল্য রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে শুভেন্দুর ইচ্ছাতেই দিলীপকে তাঁর জেতা আসন থেকে অন্যত্র সরিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।  মেদিনীপুরের বদলে বর্ধমান- দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপকে  প্রার্থী করেছিল গেরুয়া শিবির। আর তাতেই দিলীপকে এই হারের মুখে পড়তে হয়। আর তাতেই বিজেপির অন্দরে শুরু হয়েছে কোন্দল।

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

LIVE

LIVE- প্রচারে ঝড় তুলতে উত্তর ও দক্ষিণে তৃণমূল সুপ্রিমো

অভিষেকের রোড শোয়ে জনজোয়ার, বিজেপি-সিপিএমে ভাঙন

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হুমায়ুন কবীর, যুবকের কীর্তিতে হুলস্থূল

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ