মাছ চুরির অভিযোগে বিজেপির বুথ সভাপতিকে গণধোলাই, চাঞ্চল্য রাণাঘাটে

Share:

নিজস্ব প্রতিনিধি,রাণাঘাট: মাছ চুরির অভিযোগে বিজেপির বুথ সভাপতিকে গণধোলাই ও আটকে রাখার অভিযোগ।সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও। সরব তৃণমূল কংগ্রেস।পাল্টা শাসক দলকে তোপ বিজেপির। শুরু তরজা ।নদিয়া জেলার রাণাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মাঝেরগ্রাম অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এক চাঞ্চল্যকর ঘটনায়। অভিযোগ , মাছ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন স্থানীয় এক বিজেপি বুথ সভাপতি নাম তারক সরকার যিনি ২৮৯ নম্বর বুথের বুথ সভাপতি । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ইতিমধ্যেই সেই ভিডিও হয়েছে ভাইরাল।সূত্রের খবর অনুযায়ী, রবিবার সকালে মাঝেরগ্রাম এলাকার একটি বিলে বা পুকুরে মাছ চুরি করার সময় ওই বিজেপি নেতা ধরা পড়েন। এরপরই স্থানীয় উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দেয় এবং দীর্ঘক্ষণ একটি জায়গায় বেঁধে আটকে রাখে। পরে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে।এই ঘটনার প্রেক্ষিতে রাণাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার সৌগত কুমার বর্মন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি বলেন,​”বিজেপির কাছে এটা নতুন কিছু নয়। তারা যেমন এনআরসি-র নামে মানুষের নাগরিকত্ব চুরির খেলায় মেতেছে, তেমনি তাদের নিচুতলার কর্মীরা সাধারণ মানুষের জীবিকা বা মাছ চুরি করতেও দ্বিধাবোধ করছে না। মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং ১৫ লক্ষ টাকার প্রতিশ্রুতি দিয়ে তারা যে চুরির রাজনীতি শুরু করেছে, এটি তারই প্রতিফলন।”তিনি আরও জানান যে, প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং তৃণমূল কংগ্রেস সব সময় সাধারণ মানুষের জান-মাল ও অধিকার রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো পাশে থাকবে।যদিও বিজেপির পক্ষ থেকে রাণাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী অসীম কুমার বিশ্বাস জানান,ওটা তৃণমূলের কালচার ।ওরা ইচ্ছা করে বিজেপিকে ফাঁসাচ্ছে আমরা আইনত ব্যবস্থা নেব। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির। শুরু শাসক- বিরোধী তরজা।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক