এই মুহূর্তে

রাঙাপানিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই ভাই-বোন

নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়ির রাঙাপানি এলাকায় মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাই-বোনের। একটি লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মহিলা সহ দুজনের। মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকটি ফাঁসিদেওয়ার দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে বাইকটির সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় দুজনই রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। মৃতদের নাম রোহিত সোরেন ও সুনীতা সোরেন। সম্পর্কে তাঁরা ভাই-বোন।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই টনাস্থলে এসে পৌঁছায় বাগডোগরা থানার রাঙাপানি আউটপোস্টের পুলিশ। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, লরিটির গতি অত্যন্ত বেশি ছিল বলেই এই ভয়াবহ পরিণতি ঘটে।

আরও পড়ুন: চক্ষু চড়কগাছ! ভুট্টাক্ষেতের আড়ালে এ কীসের চাষ? ধূপগুড়িতে পুলিশ হানা দিতেই যা দেখা গেল….

অন্যদিকে, একই দিনে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার চাঁদপুর বাজার এলাকায়। রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি লরি ধাক্কা মারে বাইকটিকে। বাইক থাকা প্রায় ৫০ বছর বয়সি এক মহিলা রাস্তায় পড়ে গেলে লরিটি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় বাইক চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাতেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় সমুদ্রের বালি চুরি চক্র ৩টি ডাম্পারসহ গ্রেফতার ৬ পাচারকারী

পাওনা টাকা চাইতে গিয়ে ঠিকাদারের হাতে খুন হলেন পরিযায়ী শ্রমিক

লক্ষ্মীবারে রাজ্য বাজেটে সরকারি কর্মচারিদের জন্য কত শতাংশ ডিএ ঘোষণা? জল্পনা তুঙ্গে

‘ফিরহাদ হাকিম মুর্শিদাবাদে পা রাখলে আস্ত ফিরবেন না’, হুমকি হুমায়ুন কবীরের

মোবাইল ফোন ব্যবহারের প্রতিবাদ করায় স্কুল ইন্সপেক্টরকে মারধর, প্রধান শিক্ষক-সহ ৮ জন সাসপেন্ড

হাওড়া ব্রিজে রক্তাক্ত অবস্থায় পড়ে প্রৌঢ়ের দেহ, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ