চক্ষু চড়কগাছ! ভুট্টাক্ষেতের আড়ালে এ কীসের চাষ? ধূপগুড়িতে পুলিশ হানা দিতেই যা দেখা গেল….

Share:

নিজস্ব প্রতিনিধি: ধূপগুড়িতে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ব্যাপক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য এবং ডাউকিমারি ফাঁড়ির ওসি রমেন লস্করের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে পূর্ব ডাউকিমারি ও মধ্য খট্টিমারি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন জমিতে অবৈধভাবে চাষ করা প্রায় ৭০ টি পূর্ণবয়স্ক গাঁজা গাছের সন্ধান মেলে। গাছগুলি উদ্ধার করার পর ঘটনাস্থলেই নষ্ট করা হয়। দীর্ঘদিন ধরেই এই এলাকাগুলিতে গোপনে গাঁজা চাষ চলছিল বলে পুলিশের কাছে অভিযোগ আসছিল। সেই সূত্র ধরেই এই অভিযান বলে জানান আধিকারিকরা।

আরও পড়ুন: কলকাতার পর এবার জলপাইগুড়ি, উত্তরবঙ্গে তৈরি হচ্ছে রাজ্যের দ্বিতীয় সিন্থেটিক ট্র্যাক

অভিযানের সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে সংশ্লিষ্ট জমির মালিক ও অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। অভিযুক্তদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জোরিটজ, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এরপর পুলিশের দল ঝার আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালার খাস এলাকায় আরও একটি অভিযান চালায়। সেখানেও অবৈধভাবে গাঁজা চাষের প্রমাণ মেলে এবং একইভাবে গাছ কেটে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। একের পর এক অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তবে স্থানীয় বাসিন্দাদের বড় অংশ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, নিয়মিত এমন অভিযান চললে মাদক চাষ ও পাচারের মতো বেআইনি কাজ অনেকটাই দমন করা সম্ভব হবে। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে এবং মাদকবিরোধী লড়াইয়ে কোনও রকম আপস করা হবেনা।

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা