রানীতলার শিবনগর ঘাট থেকে অবৈধভাবে ভারতে আসা ৪ বাংলাদেশি নাগরিক গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,রানীতলা:আবারো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল রানীতলা থানার পুলিশ।এবার রানীতলা থানার শিবনগর ঘাট(Sibnagarghat) থেকেঅবৈধভাবে ভারতে আসা চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন আলামিন শেখ (২৯), সাব্বির হোসেন (২১), মামান আলি (১৯), মোঃ বিপ্লব (২৭)। তারা সকলেই বাংলাদেশের রাজশাহী জেলার(Rajsahi District) বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাংলাদেশিরা বেআইনি পথে ভারতে প্রবেশ করেছিল। সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে শিবনগর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এ ঘটনায় রানিতলা থানায়(Ranitala P.S.) নির্দিষ্ট মামলা রুজু হয়েছে।

ধৃতদের মঙ্গলবার ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে(Lalbag Court) পেশ করা হয়। এর পাশাপাশি আগ্নেয়াস্ত্র সমেত এক যুবককে গ্রেফতার করেছে বেলডাঙা থানার পুলিশ। ধৃত যুবক ২৪ বছরের মোবারক শেখ। বাড়ি বেলডাঙা থানার কালীতলা শেখপাড়া। সোমবার গভীর রাতে বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সমেত পুলিশ তাকে গ্রেফতার করে। বেলডাঙার এসডিপিও(SDPo Beldanga) উত্তম গড়াই জানান, ধৃত যুবক এর আগেও অস্ত্র কারবারের সঙ্গে জড়িত ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে, বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে আরও অস্ত্র রয়েছে বলে অনুমান। ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে মঙ্গলবার বহরমপুরে এ সি জে এম আদালতে ধৃতকে পেশ করে পুলিশ।মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় একের পর এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করছে পুলিশ। অস্ত্র কারবারি চক্রের সন্ধানে চলছে লাগাতার পুলিশি অভিযান। অস্ত্র কারবারিরা সীমান্তের চোরা পথে বাংলাদেশের আগ্নেয়াস্ত্র পাচার করার চেষ্টা করলেও পুলিশি অভিযানে বারবার ব্যর্থ হচ্ছে।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির