রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপ্লবী রাসবিহারী বসু, ১৮৮৬ সালের ২৫ মে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকায় রায়না থানার অন্তর্গত সুবলদহ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। অর্থাৎ ওই স্থানটি ঐতিহাসিক। কিন্তু এখন সেই বিপ্লবীর বাড়ির সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে গণশৌচালয়। দীর্ঘ লোকজন সেখানে প্রতিদিন জমায়েত হয়। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগটি পর্যটন বাজেট সংক্রান্ত আলোচনায় বিধানসভার অধিবেশনে পেশ করেছেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়।

তাঁর দাবি, ‘রাসবিহারী বসুর বাড়ি এখন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। ধিক্কার জানাই তৃণমূল সরকারকে। আমি অনুরোধ করছি, ১৫ অগস্টের আগে ওই গণ-শৌচাগারটি যেন বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। মহাপুরুষের এত বড় অপমান বরদাস্ত করা হবে না। জনগণ বিচার চায়। এই কাজ তৃণমূল ছাড়া আর কেউ করেনি। বিপ্লবীকে সম্মান জানানো তো দূরের কথা। উলটে গণশৌচাগার তৈরি করে তাঁকে চরম অপমান করা হচ্ছে।’

বিধানসভায় বিষয়টি জানাজানি হওয়া মাত্রই নড়েচড়ে বসে রাজ্যের পর্যটন দফতর। অধিবেশনে পর্যটন দফতরের অর্থ বরাদ্দ নিয়ে আলোচনার সময়ে তিনি বিষয়টি জানান। বিষয়টি জানার পর প্রতিক্রিয়া জানিয়ে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেছেন, ‘এই ব্যাপারে ইতিমধ্যেই দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা শাসকের কাছ থেকেও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ পাশাপাশি বিধায়ক গোপাল চট্টোপাধ্যায় তৃণমূলকে চরম হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, ‘যাঁরা এর সঙ্গে যুক্ত, তাঁরা কেউ ছাড় পাবেন না।’

প্রসঙ্গত, রাসবিহারী বসু চলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী। ভারতের বাইরে তিনিই জাপানে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল এবং ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে বোমা হামলা করে মারার পরিকল্পনায় তিনি যুক্ত ছিলেন। এছাড়া গদর বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন। পাশাপাশি নেতাজী সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত আজাদ হিন্দ সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন রাসবিহারী বসু। তবে ভারতের স্বাধীনতা তিনি দেখে যেতে পারেননি ঠিকই, কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী তিনি। ১৯৪৫-এ জাপানে প্রয়াত হন তিনি।

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিলেন তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি