তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ডের পরে এবার তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার রেশন কার্ড। বৃহস্পতিবার সকালে তমলুকে বুড়ারি বাজার এলাকায় রাশি রাশি রেশন কার্ড উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এই বিপুল পরিমাণ রেশন কার্ড উদ্ধার হওয়ার পরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাঁদের প্রশ্ন, তৃণমূলের পার্টি অফিসে কীভাবে এল এতগুলো রেশন কার্ড? কী উদ্দেশ্য নিয়ে সেখানে রাখা হয়েছিল কার্ডগুলো?

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভার অধীন বুড়ারি বাজারে একটি তৃণমূলের পার্টি অফিস রয়েছে। সেখানে বসতেন শহিদ মাতঙ্গিনী ব্লক তৃণমূলের সহ সভাপতি পরিতোষ সাঁতরা। ৪ মে রাজ্যে পালাবদলের পর থেকে বন্ধ ছিল এই পার্টি অফিস। বৃহস্পতিবার সেই অফিস খোলা হয়। ভিতরে ঢুকে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। ওই পার্টি অফিসের ভিতরে এক জায়গায় রাখা ছিল রাশি রাশি রেশন কার্ড। এই কার্ডগুলো কাদের, আসল কিনা সবটা নিয়ে সন্দেহ দানা বাঁধে। এই ঘটনার পরেই বুড়ারিতে মেচেদা-হলদিয়া রাস্তায় প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা।  

গত রবিবার বিধাননগরের বাসন্তীদেবী কলোনি এলাকায় ৩৬ নম্বর ওয়ার্ডে একটি তৃণমূলের পার্টি অফিস থেকে ৫০টির বেশি আধার কার্ড উদ্ধার হয়েছিল। স্থানীয়দের একাংশ এবং বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ ছিল, কারও বাড়িতে আধার কার্ড পিওন দিতে গেলে আগেই সেটা ছিনিয়ে নেওয়া হতো। তাঁদের ভোটও দিতে দেওয়া হতো না। গড়বেতা ৩ নম্বর ব্লকে একটি তৃণমূল কার্যালয়ের ভেতর থেকে উদ্ধার হয়েছিল অসংখ্য জব কার্ড এবং ভোটার কার্ড। সেই কার্যালয়ও বেশ কিছুদিন বন্ধ ছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা তৃণমূলের কার্যলয় থেকে উদ্ধার হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড ও রেশন কার্ড। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন বিজেপির কর্মীরা। 

ইরান-আমেরিকা সমঝোতা চুক্তি বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার