SIR আবহে মালদায় জাল নথি তৈরির চক্রের পর্দাফাঁস, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি, রতুয়া: এস.আই আর আবহে মালদায় চাঞ্চল্যকর ঘটনা। জাল নথি তৈরির চক্রের পর্দাফাঁস করল মালদার রতুয়া থানার(Ratua P.S.) সামসী ফাঁড়ির পুলিশ। রতুয়া থানার চাঁদমুণি-২নং গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রামে অভিযান চালিয়ে উদ্ধার করল প্রচুর জাল নথি ও সিলমোহর। ঘটনায় পুলিশের ধরা পড়ল দুজন। ধৃত দুজনের মধ্যে একজন তৃণমূল পরিচালিত চাঁদমুনি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঘনিষ্ঠ বলে জানা গেছে। রবিবার এই ঘটনা সামনে এল।সামসী ফাঁড়ির পুলিশ এই চক্রের পর্দাফাঁস করে বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, রতুয়া থানার চাঁদমুণি-২নং গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রামে রাজা কম্পিউটার নামে এক এক দোকানের আড়ালে জাল নথি তৈরির চক্র গজিয়ে উঠেছিল।

এই খবর জানতে পেরেই সামসী ফাঁড়ির পুলিশ ওই দোকানে অভিযান চালায়। পুলিশি অভিযানের কথা জানতে পেরে চক্রের সঙ্গে জড়িতরা তথ্য প্রমাণ লোপাটের জন্য বেশকিছু জাল নথি ও সিলমোহর দোকানের পেছনের নয়নজুলিতে ফেলে দেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ নয়নজুলি থেকে সেই সমস্ত জাল নথিপত্র ও সিলমোহর উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর উদ্ধার জাল নথি ও সিলমোহরের মধ্যে রয়েছে একাধিক ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, জন্ম সার্টিফিকেট। এছাড়াও সামসী গ্রাম পঞ্চায়েত, চাঁদমুণি-২ গ্রাম পঞ্চায়েত, শ্রীপুর হাইস্কুল, মিলনগড় হাই মাদ্রাসা, বাটনা হাই মাদ্রাসা সহ একাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সিল রয়েছে।

তাই এই জাল নথি তৈরির চক্রের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেফতার করে। জানা গেছে, ধৃতদের মধ্যে একজনের নাম আব্দুল খালেক ওরফে বুলেট(Bullet) এবং অপরজনের নাম. সারিফ খান ওরফে রাজা(Raja)। তারা সম্পর্কে কাকা-ভাইপো। এদের মধ্যে সারিফ খান তৃণমূল পরিচালিত চাঁদমনি-২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান আসফাতুর রহমানের ঘনিষ্ঠ বলে জানা গেছে। যদিও এই বিষয়ে প্রধান আসফাতুর রহমান ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে রতুয়া থানার পুলিশ ধৃত দুজনকে আদালতে পেশের মাধ্যমে নিজেদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গেছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়