রতুয়ার কাহালা সার্বজনীন দুর্গাপুজোয় নবমীতে ছাগ বলি হয়

Share:

নিজস্ব প্রতিনিধি, রতুয়া: এবার ৬০ বছরে পা দিয়েছে রতুয়া ১ নং ব্লকের কাহালা সার্বজনীন দুর্গাপুজো। পুজো শাক্ত মতে হয়। বলির প্রথা রয়েছে, নবমীতে ছাগ বলি হয়। সপ্তমী থেকে দশমী পর্যন্ত নর নারায়ন সেবা চলে। দুর্গার পাশাপাশি পাতাল চণ্ডীর পুজো হয়। এই পুজো আরম্ভ করেছিলেন কাহালা গ্রামের বাসিন্দা শক্তি রঞ্জন মিশ্র(Ranjan Mishra)। এখানে বংশ পরম্পরা মেনে পূজিত হন মা দুর্গা। বর্তমানে শক্তি বাবুর বংশধর রায় এই পুজোর আয়োজন করে থাকেন। কয়েক বছর ধরে স্থানীয় গ্রামবাসীরাও এই পূজায় অংশগ্রহণ করে আসছেন। তাই এই পুজো এখন আর পারিবারিক নয়, কাহালা সার্বজনীন দুর্গাপূজা হিসেবে পরিচিত। এখানে নিজস্ব স্থায়ী মন্দিরে মা পূজিত হন।

মিশ্র পরিবারের একজন সদস্য জানান, ১৯৬৮ সালে কাহালা হাইস্কুল সংলগ্ন একটি আম বাগানে অস্থায়ী মন্দিরের পূজার সূচনা করেছিলেন শক্তি মোহন মিশ্র(Shakti Mohan Mishra)। এক বছর পর ১৯৬৯ সালে স্থানীয় (গাঁজা মরে )মায়ের স্থায়ী মন্দির নির্মিত হয়। তখন থেকেই এই মন্দিরেই পুজো হয়ে আসছে। সেই সময় প্রতিমা তৈরি করতেন সুদূর কলকাতা থেকে কুমোরটুলির(Kumartuli) বিখ্যাত মৃৎশিল্পীরা। কথিত আছে যে এখন পর্যন্ত কুমোরটুলির কারিগর দিয়ে এই মায়ের প্রতিমা তৈরি করা হয়। এই পুজোর মূল আকর্ষণ হচ্ছে মেলা। স্থানীয় পুজো উদ্যোক্তা জানান এটি ৬০ বছরের পুরনো পুজো। পূজা উপলক্ষে মন্দির জমজমাট মেলার আয়োজন করা হয়। এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজনও এই পূজোয় অংশগ্রহণ করেন। মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসেন। শুধু রাজ্য নই পার্শ্ববর্তী বিহার ও ঝাড়খণ্ড থেকে ভক্তদের সমাগম হয়। আমাদের পুজোর বাজেট প্রায় কয়েক লক্ষ টাকা। পুজো শাক্ত মতে হয়।

বলির প্রথা রয়েছে, নবমীতে ছাগ বলি হয়। সপ্তমী থেকে দশমী পর্যন্ত নর নারায়ন সেবা চলে। দুর্গার পাশাপাশি পাতাল চণ্ডীর পূজো হয়। ১৯৮২ সালে দুর্গা মন্দিরের ভূগর্ভে পাতাল চণ্ডীর মন্দির স্থাপন করা হয়েছে। কষ্টিপাথরের তৈরি পাতাল চণ্ডীর মূর্তি স্থাপিত হয়েছে। সেই মূর্তির উচ্চতা প্রায় দেড় ফুট। সোনার অলংকার দিয়ে সুসজ্জিত করা হয়েছে পাতাল চণ্ডীকে। দুদিন ব্যাপী বিরাট যোগ্য ও ১০৮ টি ঢাক বাজিয়ে পাতাল চন্ডীর পূজা হয়। বছরে চারবার পূজিত হন পাতাল চন্ডী। সরস্বতী পুজো বাসন্তী পুজো দুর্গাপুজো এবং রামনবমী তিথিতে পাতাল চন্ডী মায়ের পূজা হয়। পুজোর সময় ভক্তদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। মিশ্র পরিবারের সদস্য জানান ,লোকমুখে শোনা যায়,যেখানে মা পূজিত হন সেখানে একসময় ঘন জঙ্গল ছিল ।এমনকি সন্ধ্যেবেলা আসতে মানুষজনেরা এই এলাকায় ভয় পেতেন।

বক্সঅফিসে সুনামি! ৫ দিনেই ভারতে ‘স্পাইডারম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পের জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৫, এখনও নিখোঁজ বহু

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা