‘স্টেট স্পনসর্ড এফআইআর’, সিবিআইয়ের দাবি উড়িয়ে দিলেন লালনের স্ত্রী

৭ জন সিবিআই (CBI) আধিকারিকের বিরুদ্ধে খুন, তোলাবাজি সহ একাধিক অভিযোগ দায়ের করেছেন লালনের স্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিআইডি তদন্ত করছে বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্য মৃত্যুর। আদালতে সিবিআইয়ের দাবি ছিল, ‘এই অভিযোগ স্টেট স্পনসর্ড’। তবে সেই দাবি উড়িয়ে দিলেন মৃতের স্ত্রী। সাফ জানালেন, তাঁর উপস্থিতিতেই এফআইআর হয়েছে।

মৃতের স্ত্রী জানিয়েছিলেন, তিনি চান না লালনের দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত হোক। গত বুধবার হাইকোর্ট দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। অন্যদিকে, ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেয়েছে সিবিআই। আদালতের নির্দেশ, অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত করবে সিআইডি। অন্যদিকে, সিবিআইকে লালন মৃত্যুর রিপোর্ট জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেয় আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, সিবিআইকে আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে বিভাগীয় তদন্তের রিপোর্ট পেশ করতে হবে। আগামী শুনানি হবে ওই দিনেই।

উল্লেখ্য, ৭ জন সিবিআই (CBI) আধিকারিকের বিরুদ্ধে খুন, তোলাবাজি সহ একাধিক অভিযোগ দায়ের করেছেন লালনের স্ত্রী। নাম রয়েছে সিবিআইয়ের ডিআইজি, এএসপি, সুশান্ত ভট্টাচার্য এবং স্বরূপ দে’র।

অন্যদিকে, লালন মৃত্যুর নথি আনতে রামপুরহাট আদালতে গিয়েছে সিআইডি (CID) আধিকারিকরা। রামপুরহাট অস্থায়ী সিবিআই ক্যাম্পেও গিয়েছে সিআইডি’র ফরেন্সিক দল। দ্বিতীয়বার সংগ্রহ করেছে নমুনা। সমস্ত ঘটনার ভিডিওগ্রাফি করা হচ্ছে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের