বেপরোয়া গতির জের! ‘পুলিশ’ লেখা বাসের ধাক্কায় দুর্ঘটনা, আহত অন্তত ১৫

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনা আসানসোলের পশ্চিম বর্ধমানে। রবিবার (১৯ এপ্রিল) গভীর রাতে ঘটনাটি ঘটে। একটি পুলিশ লেখা বাসের ধাক্কায় প্রায় ১৫ জন গুরুতরভাবে আহত হন। তাদের মধ্যে, তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাস চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। অত্যন্ত বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ঘুমন্ত মানুষের উপরে উঠে যায়। মুহূর্তের মধ্যে চিৎকার শুরু হয়। দুর্ঘটনার সময় বাসটি পাশের একটি কবরস্থানের দেওয়ালেও সজোরে ধাক্কা মারে। দেওয়ালের একটি অংশ ভেঙে যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

এরপর দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পাশাপাশি, বাস দুর্ঘটনায় রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে পৌঁছন আসানসোল উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালয় ঘটক। তিনি ক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন এবং প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আদৌ বাস চালক নেশাগ্রস্থ ছিল নাকি অন্য কোনও কিছু? এই ঘটনার সত্যতা জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের