‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পরেই গত কয়েকদিন ধরে অবৈধ বাংলাদেশিদের ‘পুশব্যাক’ করে বাংলাদেশে ফেরতের চেষ্টা চালাচ্ছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী। যদিও ওই পুশব্যাক শক্তভাবেই প্রতিহত করছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। গ্রামবাসীদের সঙ্গে নিয়েই প্রতিরোধ গড়ে তুলছে। এমনকি ২৬ জেলার সীমান্তে নজিরবিহীনভাবে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নিয়ম না মেনে কোনওভাবেই পুশব্যাক মেনে নেওয়া হবে না বলে দিল্লিকে সাফ জানিয়ে দিয়েছে তারেক রহমান সরকার। ফলে অবৈধ বাংলাদেশিদের ফেরত নিয়ে সম্মুখ সমরে দুই দেশ।

সোমবার (৮ জুন) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘নিয়ম না মেনে পুশব্যাকের চেষ্টা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর পুশব্যাকের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। পুশব্যাক বন্ধে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে দিল্লিকে। ভারতে যে সমস্ত অবৈধ বাংলাদেশি আছে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে। সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে।’ পুশব্যাক যে দুই দেশের সম্পর্কে বিরূপ প্রক্রিয়া ফেলবে তা উল্লেখ করে তারেক সরকারের বিদেশ প্রতিমন্ত্রী বলেন, ‘জোর করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর চেষ্টা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে।’

উল্লেখ্য, এদিন থেকেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত ওই সম্মেলন চলবে। বিজিবি জানিয়েছে, সম্মেলনে অবৈধ পুশব্যাক, সীমান্তে বাংলাদেশি হত্যা ও সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে জোরালো প্রতিবাদ জানানো হবে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ