দুর্গাপুরে গণধর্ষণের ঘটনায় পুনর্নির্মাণ পুলিশের, ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবেন নির্যাতিতা

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের ঘটনাস্থলে এনে পুনর্নির্মাণের কাজ শুরু করেছে পুলিশ। পরানগঞ্জের ওই জঙ্গলে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই ঘটনার পুনর্নির্মাণের কাজ করছে তদন্তকারী অফিসাররা। ওই দিন কী ঘটেছিল, সবটা পুঙ্খানুপুঙ্খ জানতে চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে গোটা জঙ্গল ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনাস্থলও ঘিরে ফেলা হয়েছে। হাজির রয়েছেন পুলিশ আধিকারিকরা।

নির্যাতিতা ও অভিযুক্তদের কথা মিলিয়ে দেখা হবে। পুনর্নির্মাণে অনেক তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার সত্যতা জানতেই পুনর্নিমাণ করতে চাইছে পুলিশ। মঙ্গলবার বা বুধবার অভিযুক্তদের মেডিক্যাল টেস্ট করা হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ধৃত শেখ নাসিরুদ্দিন ও শেখ রিয়াজউদ্দিনের বাড়িতে পৌঁছেছে পুলিশ। সেখানে প্রাথমিক তদন্তের কাজ চালান পুলিশ আধিকারিকরা। অভিযুক্তদের ঘরে নিয়ে গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছেন তাঁরা। ঘটনার দিন তাঁদের জামাকাপড় থেকে শুরু করে আরও কিছু জিনিসের খোঁজেই গিয়েছেন তদন্তকারী অফিসাররা। সেগুলো উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাস্থল থেকে কলেজের দূরত্ব ১ কিলোমিটার। ওই এলাকায় ওই দিন কী কী হয়েছিল, সবটাই জানার চেষ্টা চলছে।

রবিবার ও সোমবার, দুইদিনে ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পরের দিন একসঙ্গেই ৫জনকে আদালতে তোলা হবে। তারআগে সব তথ্য হাতে পেতে মরিয়া পুলিশ।  নির্যাতিতার সহপাঠীকেও আটক রাখা হয়েছে। ৫ অভিযুক্তকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। পাশাপাশি অভিযুক্তদের ডিএনএ পরীক্ষা করানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এই ঘটনায় সহপাঠীর ভূমিকা কী সেটাও রয়েছে আতশকাঁচের তলায়।

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

নিরামিষের দিনে মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিন পেঁপে ঘণ্ট

‘দেশে নারী সুরক্ষা কোথায়?’, বিহারের জামুইয়ে কিশোরী শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ খুশবুর

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

নিরামিষে কি খাবেন ভাবছেন? বানিয়ে ফেলুন পনির পাতুরি, রইল রেসিপি

সামান্য লুডু খেলা নিয়ে বচসা, রাগে কোদাল দিয়ে বৃদ্ধের ঘাড়ে কোপ, গ্রেফতার প্রতিবেশী

নিরামিষের পদ খুঁজছেন? রান্না করুন সাবেকি কায়দার লাউ শাকের চচ্চড়ি

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪