উদ্ধার হল তলিয়ে যাওয়া রেলকর্মীর দেহ

তল্লাশিতে নেমেছিল এনডিআরএফ। নেমেছিল ডুবুরি। দিনভর তল্লাশির পর রাতেও চলে তল্লাশি। আজ, শুক্রবার সকাল ৬ টা নাগাদ উদ্ধার করা হয় ওই ব্যক্তির দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ২৩ ঘণ্টা পর উদ্ধার হল তলিয়ে যাওয়া রেলকর্মীর দেহ। গতকাল রেলব্রিজের (RAIL BRIDGE) ওপরে কাজ করার সময় পড়ে গিয়েছিলেন তিনি। মেদিনীপুরের কংসাবতী রেলব্রিজের ঘটনা। মৃত ব্যক্তি পেশায় ছিলেন ট্র্যাক ম্যান। ওই ব্যক্তির নাম তাপস দাস। বয়স আনুমানিক ৪৫।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার কাজের সময় সকাল ৯ টা ৫৫ নাগাদ আরণ্যক এক্সপ্রেস এসে পড়াতেই ঘটেছিল এই দুর্ঘটনা। ট্রেন আসায় লাইন থেকে সরে দাঁড়িয়েছিলেন তাপস। তবে ব্রিজের সঙ্কীর্ণ জায়গায় দেহের ভারসাম্য রাখতে পারেননি তিনি। ফলে কাঁসাই ব্রিজ থেকে পড়ে যান কংসাবতী নদীতে। তলিয়ে গিয়েছিলেন। ২৩ ঘণ্টা পর নদীতে ভেসে উঠেছিল দেহ। 

তল্লাশিতে নেমেছিল এনডিআরএফ। নেমেছিল ডুবুরি। দিনভর তল্লাশির পর রাতেও চলে তল্লাশি। আজ, শুক্রবার সকাল ৬ টা নাগাদ উদ্ধার করা হয় ওই ব্যক্তির দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত (DEAD) রেলকর্মীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা পাঠানো হয়েছে খড়গপুর মহকুমা হাসপাতালে।

রেল সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে গোকুলপুরে রেললাইনের কাজ করছিলেন বেশ কয়েকজন রেলকর্মী। কাজ শেষ করে তাঁরা মেদিনীপুরের দিকে ফেরার সময় হঠাৎই লাইনে চলে আসে আরণ্যক এক্সপ্রেস। সেই সময় কোনওভাবে রেলব্রিজের ধারে চলে গিয়েছিলেন ওই রেলকর্মী। সেখান থেকে নদীতে পড়ে গিয়েছিলেন তিনি। ঘটনাস্থলে গিয়েছিলেন খড়্গপুর ডিভিশনের রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং গুড়গুড়ি পাল থানার পুলিশ। ঘটনাস্থলে  এসেছিল আরপিএফ ও খরিদা থানার পুলিশও। রেলের পক্ষ থেকে শোকজ্ঞাপন করা হয়েছে মৃতের পরিবারের প্রতি। মৃতের পরিবার ও তাঁর সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্ট আসার।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই