ভারী বৃষ্টির পূর্বাভাস, জলপাইগুড়ি জেলা জুড়ে অবিরাম বৃষ্টি শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তিস্তায় লাল সতর্কতা অব্যাহত। রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকে থেকে মেঘলা আকাশ ছিল,জলপাইগুড়ি(Jalpaiguri) জেলা জুড়ে শুরু হয় বিক্ষিপ্তভাবে বৃষ্টি।পাশাপাশি পাহাড়ে অবিরাম বৃষ্টি শুরু। মঙ্গলবারও গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে।জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে মঙ্গলবার জল ছাড়ার পরিমাণ প্রায় ১৮১২.৩৫ কিউমেক। এদিন জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্র অনুযায়ী জানা গেছে তিস্তায় লাল সতর্কতা অব্যাহত রয়েছে। মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে।

পাশাপাশি তিস্তার দোমহনীতে অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। এনএইচ ৩১ জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা এদিকে, মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ,দার্জিলিং ও কালিম্পং- এ। এছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ১৪-১৫ এবং ১৬ অগস্ট দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

একই সঙ্গে উত্তরবঙ্গের(North Bengal) উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ,কোচবিহার আলিপুরদুয়ার ও কালিম্পং- এ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরের দুই দিনাজপুর এবং মালদা জেলাতেও একাধিক এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। স্বাধীনতা দিবসের দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্তর অভিমত জোড়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ুর জেরে বঙ্গে আগামী সাতদিন চলবে বৃষ্টিপাত।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য