নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রেড রোড, পুলিশ কুকুর দিয়ে চলছে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR ইস্যুতে সরগরম বাংলা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও-রা এই কাজগুলি করছেন। এই SIR পরিস্থিতিতে রাজ্যের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মানুষের পাশে থাকতে এই অবস্থায় পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দুপুর ১:৩০ টা নাগাদ রেড রোডে ডক্টর বি আর আম্বেদকর মূর্তির সামনে সকলকে জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।  দুপুর আড়াইটা থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর মিছিল। ইতিমধ্যেই কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন। আম্বেদকর মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। মুখ্যমন্ত্রীর মিছিলের আগে নিরাপটার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে রেড রোড। গাড়ি চলাচল রয়েছে নিয়ন্ত্রণে। আনা হয়েছে পুলিশ কুকুর। ডগ স্কোয়াড দিয়ে গোটা চত্বর খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর মিছিল, তাই সতর্কতায় কোনওরকম ঢিলা দিতে চায়নি পুলিশ প্রশাসন। 

এসআইআর-র খবর সামনে আসার পর একের পর এক আত্মহত্যা ও মৃত্যুর খবর রাজ্যে। এর প্রতিবাদে রাজপথে নামছেন মমতা-অভিষেক। প্রায় সাড়ে তিন কিলোমিটারের বেশি রাস্তা হাঁটবেন তাঁরা। বিআর আম্বেদকর মূর্তির সামনে থেকে মিছিল শুরু করে রানি রাসমনি, ডরিনা ক্রসিং, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মিছিল পৌঁছবে জোড়াসাঁকোতে। সেখানেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। 

মঙ্গলবার শহরে একাধিক মিছিল-মিটিং হতে পারে। বিকেল ৪.৩০: বিআর আম্বেদকর স্ট্যাচু থেকে মুখ্যমন্ত্রীর মিছিলের কারণে যানজট রেড রোড-আর আর অ্যাভিনিউ -ডোরিনা ক্রসিং- জে.এল নেহেরু রোড- কেসি দাস- সিআর অ্যাভিনিউতে। একই সময়ে মিছিল বেরোতে পারে কলেজ স্ট্রিট, এম.জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর লেনেও। ফলে সেই রাস্তায় যানজট হতে পারে। বিকেল থেকে শহর কলকাতার একাংশে মিছিলের জন্য যানজট হতে পারে। তবে পরিস্থিতি সামাল দিতে রয়েছে পুলিশও।

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন