হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সপ্তাহান্তে একাধিক ট্রেন বাতিল। হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করল পূর্ব রেল। আজ, বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হুগলির ডানকুনিতে ট্র্যাকের মেরামতির কাজ করা হবে। তাই ৬ ঘন্টা পাওয়ার ব্লক থাকবে ডানকুনি স্টেশনে। সেই কারণে ১ অগস্ট শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে পরের দিন অর্থাৎ রবিবার ভোর ৪টে ৩০ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে ডানকুনি স্টেশনে। সেই সময়েই চলবে ট্র্যাকের মেরামতির কাজ। এমনটাই জানা গিয়েছে পূর্ব রেল সূত্রে। যার ফলে শনিবার রাতের ও রবিবার সকালের ট্রেনগুলির সময়সূচিরও পরিবর্তন করা হবে। বিপাকে পড়বেন নিত্যযাত্রীরা। তবে পূর্ব রেলের তরফে ঘোষণা করা হয়েছে, রবিবার ছুটির দিন থাকায় খুব একটা সমস্যা হবে না যাত্রীদের।

কোন কোন ট্রেন বাতিল থাকবে? সেই তালিকা দিয়েছে পূর্ব রেল-

০১.০৮.২০২৬ তারিখে বাতিল থাকছে: হাওড়া থেকে ৩৭৮৪৯, ৩৬০৮৭ লোকাল, বারুইপাড়া-শিয়ালদহ লোকাল আপ ও ডাউন ৩২৪১৪, ৩২৪১৩, হাওড়া-মশাগ্রাম লোকাল ৩৬০৮৮, বর্ধমান-হাওড়া লোকাল ৩৬৮৬০

০২.০৮.২০২৬ তারিখে বাতিল থাকছে: হাওড়া-বর্ধমান লোকাল ৩৬৮১১, (আপ) ও বর্ধমান-হাওড়া লোকাল (৩৬৮১২)

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর