রেজিনগরে আগ্নেয়াস্ত্র সমেত ধৃত তিন যুবক, পলাতক আরোও ৫

Share:

নিজস্ব প্রতিনিধি,রেজিনগর: অভিযান চালিয়ে ফের আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার রেজিনগরে। সোমবার গভীর রাতে খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ভাগীরথী বাঁধের কাছে, রামপাড়া (Rampara)মাঙ্গনপাড়া হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে তিন যুবককে গ্রেফতার করে। মোট আটজন দুষ্কৃতী সেখানে জড়ো হয়েছিল একটি বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে। পুলিশ তাড়া করলে বাকি পাঁচজন দুটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। কিন্তু তিনজন দুষ্কৃতি সশস্ত্র অবস্থায় ধরা পড়ে।

ধৃত কিশলয় বসু হরিহরপাড়া থানার (Hariharpara P.S.)খিদিরপুর কলোনি এলাকার বাসিন্দা।নওদা থানার সন্নাসীডাঙা ও রতনপুর এলাকার বাসিন্দা মোশারফ শেখ ও উৎপল হালদার।পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে দুটি দেশি পিস্তল, এক রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়। আটক করা হয়েছে একটি মোটরবাইক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিনজন আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় কী উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতকদের খোঁজা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে রেজিনগর থানায়(Rejinagar P.S.) নির্দিষ্ট মামলা রুজু হয়েছে। উত্তম গড়াই SDPO বেলডাঙা জানিয়েছেন, ধৃতদের পুরনো অপরাধের রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে,রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ দেবীপুর মাঠ এলাকায় হানা দেয়। অভিযানে ধরা পড়ে সাতভাইপাড়া গ্রামের দুই ব্যক্তি – ইমদাদুল শেখ (৩১) ও থান্ডু শেখ ওরফে টান্টু (৪৬)।পুলিশ সূত্রে খবর, ধৃত ইমদাদুলের কাছ থেকে উদ্ধার হয় কাঠের বাট ও লোহার নল-ফায়ারিং পিনযুক্ত দেশি তৈরি এক পাইপগান, দৈর্ঘ্যে প্রায় ১০ ইঞ্চি। থান্ডু শেখের কাছ থেকে উদ্ধার হয় দুটি দেশি তৈরি কার্তুজ। বৈধ কোনও লাইসেন্স তারা দেখাতে পারেনি।ঘটনার পরই অস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাদের বহরমপুর আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।পুলিশের দাবি, এদের জিজ্ঞাসাবাদে এলাকার আরও অস্ত্র চক্রের হদিস মিলতে পারে।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন