শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল হাসপাতাল, মার খেল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা। মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল এগরা মহকুমা হাসপাতাল চত্বর। হল প্রায় খণ্ডযুদ্ধ। মৃত শিশুর পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণেই অকালে ঝরে গিয়েছে একটি প্রাণ। দোষীদের শাস্তির দাবি করে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মৃত শিশুটির পরিবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মার খান এক পুলিশকর্মী।

চিকিৎসায় গাফিলতিতে দুধের শিশুর মৃত্যু হয়েছে- এই অভিযোগ উঠেছে এগরা মহকুমা হাসতালের বিরুদ্ধে। জানা গিয়েছে, দিন কয়েক আগে তপন প্রধান নামে এক ব্যক্তি তাঁর দুমাস বয়সী শিশুপুত্রকে মহকুমা হাসপাতালে ভর্তি করান। তপন প্রধান এগরার আলংগিরি এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে শিশুটি মারা যায়। তাতেই রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল। চিকিৎসায় গাফিলতির কারণে দুধের শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ আনে তার পরিবার। তাঁদের অভিযোগ শিশুটি মাত্র দুমাসের, তার অসুস্থতায় যেখানে আরও বেশিও মনোযোগী হওয়া প্রয়োজন ছিল চিকিৎসকদের, সেখানে গাফিলতি করা হয়েছে। সেই জন্যই অকালে ঝরে গেল একটি কুঁড়ি। তারপরেই উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। দোষীদের শাস্তি চেয়ে বিক্ষোভ দেখেন মৃত শিশুর পরিবারের সদস্যরা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তাঁরা। কিন্তু উত্তেজনা থামাতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে পুলিশ। আক্রান্ত হন এক পুলিশকর্মী। বিক্ষোভের মুখে ক্রুদ্ধ জনতা রীতিমতো রাস্তায় ফেলে মারধর করে তাঁকে। কোনও রকমে ওই পুলিশকর্মীকে উদ্ধার করা হয়। এগরা থেকে আরও পুলিশকর্মীদের পাঠানো হয়। তারপর থেকেই এলাকায় দেখা দিয়েছে প্রবল উত্তেজনা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। শুরু হয়েছে তদন্ত।

পুলিশকে মারধরের ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে প্রাণে বাঁচতে ওই পুলিশকর্মী দৌড়ে পালানোর চেষ্টা করছেন। তাঁকে ধাওয়া করে মারধর করা হয়। এলাকায় ছড়িয়ে রয়েছে চাপা উত্তেজনা। সেই সঙ্গে রয়েছে শোক। দুমাসের শিশুটির এমন আচমকা মৃত্যু মানতে পারছে না কেউ।

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

মাঝে আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি, আতঙ্কে যাত্রীরা

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির