কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,কল্যাণী: তৃণমূলের পার্টি অফিসে অভিযান বিজেপির। কন্ডোম থেকে সরকারি নথি, মদের বোতল থেকে শব্দবাজি উদ্ধার ।আগুন লাগিয়ে পুড়িয়ে দিল উদ্ধার হওয়া জিনিসপত্র।নদিয়ার কল্যাণী থানার(Kalyani P.S.) দক্ষিণ চাঁদামারির ঘটনা।দক্ষিণ চাঁপামারী তৃণমূল কার্যালয়ের ভেতরে তালা ভেঙে ভেতরে ঢোকে বিজেপি কর্মী – সমর্থকরা।ভিতরে ঢুকে কন্ডোম ,মদের বোতল, ত্রাণের কাপড়, সরকারি নথি সহ প্রচুর পরিমাণে শব্দবাজি উদ্ধার করে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে, বিজেপির নবনির্মিত পার্টি অফিসের সামনে বোমাতঙ্ক।

নদিয়ার কল্যাণী পুরসভার(Kalyani Municipality) ৫ নম্বর ওয়ার্ডের বয়েজ ক্লাবের মাঠের সামনের ঘটনা।বয়েজ ক্লাবের মাঠের সামনে বিজেপির একটি নবনির্মিত বিজেপির দলীয় অফিস তৈরি হচ্ছিল। সেই ক্লাবের সামনেই একটি কৌটোকে ঘিরে ছড়ায় বোমাতঙ্ক(Bomb Panic)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।বিজেপি’র দাবি, এলাকায় আতঙ্ক ছড়াতেই তাদের পার্টি অফিসের সামনে এই বোমাতঙ্ক ছড়ানো হয়েছে।

ভোট-পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা সামনে আসছে। কোথাও ত্রিপল, কোথাও বা রিলিফের জামাকাপড় ও অন্যান্য সামগ্রী উদ্ধার হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সেই আবহেই শুক্রবার হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা চৌরাস্তায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় তথা প্রাক্তন বিধায়ক কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমতা তৃণমূল ভবন থেকে কয়েকশো ত্রিপল-সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমতা-১ ব্লকের প্রশাসনিক আধিকারিকরা সহ আমতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। প্রশাসনের উপস্থিতিতে উদ্ধার হওয়া সামগ্রীগুলি তালিকাভুক্ত করা হয়।

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার