প্রজাতন্ত্র দিবসে চরম বিপত্তি! উত্তোলনের সময় খুলে পড়ল তিরঙ্গা, যা করলেন পুলিশ সুপার

এদিন পতাকা উত্তোলনের আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে ঘটে গেল চরম বিপত্তি। যা আগে কখনও ঘটেনি। পতাকা উত্তোলনের পরেই খুলে পড়ে গেল তেরঙ্গা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ২৬ জানুয়ারি, দেশজুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। ক্লাব, স্কুল, কলেজ, সরকারি দফতর-সহ সর্বত্র উদযাপন করা হচ্ছে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এদিন সকালে দিল্লির কর্তব্য পথে, কলকাতার রেড রোডে বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। কিন্তু এদিন পতাকা উত্তোলনের আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে ঘটে গেল চরম বিপত্তি। যা আগে কখনও ঘটেনি। পতাকা উত্তোলনের পরেই খুলে পড়ে গেল তিরঙ্গা।

কিন্তু পতাকাকে মাটিতে পড়তে দিলেন না পুলিশ সুপার। কী করলেন? এটি ছিল জেলা প্রশাসনের তরফে প্রজাতন্ত্র দিবসের উদযাপন। আর সেখানেই ঘটে গেল নজিরবিহীন বিপত্তি। পতাকা উত্তোলনের সময় আচমকাই খুলে পড়ে গেল তিরঙ্গা। প্রতিবছর আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবস উদযাপন করে জেলা প্রশাসন। রীতি অনুযায়ী, জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক। সঙ্গে থাকেন পুলিশ সুপার। কিন্তু আজ পতাকা উত্তোলনের সময় পতাকা খুলে পড়ে যেতে থাকে। ঠিক তখনই লুফে নেন পুলিশ সুপার। তিনি জাতীয় পতাকাকে নিচ পড়তে দেননি। এদিন জেলাশাসক আর বিমলা জাতীয় পতাকা উত্তোলনের করছিলেন। তখনই এই ঘটনাটি ঘটে। জাতীয় পতাকাকে হাত দিয়ে ফেলেন জেলা পুলিশ সুপার উমেশ গণপথ খন্ড বাহালে। এই বিষয়টি অবাক করে দিয়েছে সেখানে উপস্থিত সকলকে। দেশের প্রতি এত ভালবাসা থেকেই জাতীয় পতাকাকে মাটির সঙ্গে লাগতে দেননি।

এদিকে আজ সকালে দিল্লির কর্তব্য পথে জমকালো প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে। যেখানে সাতটি যুদ্ধাস্ত্রের প্রদর্শন করা হয়েছে। আকাশে রাফাল, মিসাইলের গর্জন হয়েছে। পহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানের উপর অপারেশন সিঁদুর অভিযানের সময় যে যুদ্ধাস্ত্র গুলি ব্যবহার করেছিল ভারতীয় সেনারা, সবটার এক একটি মডেল আজ দিল্লির কুচকাওয়াজে প্রদর্শন করা হয়েছে। যা ভারতের জন্যে একটি গৌরবের দিন ছিল।

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেররা পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর