চলতি সপ্তাহেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল হতে পারে

এই রদবদলে নতুন করে কাউকে মন্ত্রী করা হচ্ছে না বা মন্ত্রিত্ব থেকে কাউকে বাদ দেওয়া হচ্ছে না। কিছু গুরুত্বপূর্ণ দফতরের রদবদল ঘটানো হচ্ছে মাত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশের পথে পা বাড়ানোর আগে নিজের ঘরটাই ভাল করে গুছিয়ে দিয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী ১২ সেপ্টেম্বর তিনি স্পেন ও দুবাই সফরে যাচ্ছেন। ফিরবেন ২৩ সেপ্টেম্বর। সেই সফরের আগেই নিজ মন্ত্রিসভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল সেরে ফেলতে চান মুখ্যমন্ত্রী। অন্তত নবান্ন ও তৃণমূল সূত্রে সেই রকমই ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে জানা গিয়েছে, এই রদবদলে নতুন করে কাউকে মন্ত্রী করা হচ্ছে না বা মন্ত্রিত্ব থেকে কাউকে বাদ দেওয়া হচ্ছে না। কিছু গুরুত্বপূর্ণ দফতরের রদবদল ঘটানো হচ্ছে মাত্র। আর সেই কারণেই রাজভবনে গিয়ে নতুন করে কাউকে শপথ নিতে হচ্ছে না।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাবুল সুপ্রিয়ার(Babul Supriya) হাত থেকে পর্যটন দফতর নিয়ে নিতে পারেন মুখ্যমন্ত্রী। তারপর সেই দফতর তিনি ফিরিয়ে দিতে পারেন রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান ইন্দ্রনীল সেনের(Indranil Sen) হাতে, যিনি আগে এই দফতর দেখতেন। সেই হিসাবে বাবুলের হাতে থাকবে শুধুমাত্র তথ্যপ্রযুক্তি দফতর। আবার ইন্দ্রনীলের হাতে পর্যটন দফতরের দায়িত্বের পাশাপাশি থাকবে তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রীর কাজও। তবে এটি নিছক জল্পনা মাত্র। একমাত্র মুখ্যমন্ত্রীই জানেন তিনি ঠিক কী করতে চলেছেন। শোনা যাচ্ছে খাদ্য দফতর ফিরতে পারে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallik) কাছে। সেক্ষেত্রে বর্তমান খাদ্যমন্ত্রী রথীন রায় অন্য কোনও দফতরের দায়িত্ব পেতে পারেন।

সম্ভবত মানস ভুঁইয়ার(Manas Bhnuiya) হাতে থাকা জলসম্পদ উন্নয়ন দফতর তাঁকে দেওয়া হবে। আবার মানসকে দেওয়া হতে পারে বনমন্ত্রীর দায়িত্ব। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা অচিরাচরিত শক্তি দফতরও অন্য কোনও মন্ত্রীকে দেওয়া হতে পারে। গুরুত্ব বাড়তে পারে ফিরহাদ হাকিম(Firhad Hakim), শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিরবাহা হাঁসদার(Birbaha Hansda)। তবে এই রদবদলের বিষয়ে কোনও আনুষ্ঠানিক সমর্থন মঙ্গলবার পর্যন্ত মেলেনি। সবটাই প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে জল্পনা হিসেবে রয়েছে। যদিও শাসকদলের অন্দরের খবর, মুখ্যমন্ত্রী বিদেশসফরের আগে রদবদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?