শয্যা সংকট কাটাতে বেনজির সিদ্ধান্ত আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি হাসপাতাল আছে ঠিকই। পরিষেবাও মিললেও পর্যাপ্ত পরিমাণে থাকে না শয‌্যা। হাসপাতালগুলিতে গেলেই দেখতে পাওয়া যায়, বেড না পেয়ে হাসপাতালের মেঝেতেই ঠাঁই হয় রোগীদের। দিনের পর দিন এইভাবেই পরে আছে তারা।

তাই আর জি কর মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালের (R G Kar Medical College and Hospital) শয‌্যা সংকট কাটাতে এবার এক সিদ্ধান্ত নিয়েছে রোগী কল‌্যাণ সমিতি। এদিনের বৈকে জানা গিয়েছে, রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হলে ভর্তির দুদিনের মধ্যে করতে হবে। দ্রুত চিকিৎসা শেষ করে রোগীকে সুস্থ করে বাড়ি পাঠাতে হবে। সপ্তাহের পর সপ্তাহ হাসপাতালের শয‌্যা একটি রোগীর জন‌্য আটকে রাখা যাবে না।

সাগরদত্ত মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পরই উত্তর শহরতলি ও উত্তর কলকাতার একমাত্র অত‌্যাধুনিক সরকারি হাসপাতাল বলতে আর জি কর মেডিক‌্যাল কলেজ ও হাসপাতাল। স্বাভাবিকভাবেই রোগীর চাপ মারাত্মক। বিশেষ করে অর্থোপেডিক, স্নায়ু এবং প্লাস্টিক সার্জারি চিকিৎসার জন‌্য অস্বাভাবিক ভিড় হয়। কিন্তু আর জি কর হাসপাতালের অভ‌্যন্তরীণ সমীক্ষা বলছে, বেশিরভাগ ক্ষেত্রে এই তিন বিভাগের রোগীকে ভর্তির পর দিনের পর দিন অপেক্ষা করতে হয়। অস্ত্রোপচারের ডেট পেতে রীতিমতো নাজেহাল হতে হয়।

এদিন রোগী কল‌্যাণ সমিতির চেয়ারম‌্যান ডা.সুদীপ্ত রায় তিন বিভাগের প্রধান অধ‌্যাপক এবং ইউনিট প্রধানদের নিয়ে আলোচনায় বসে এই উপায় বাতলে দেন। পরে সুদীপ্তবাবু বলেছেন, “এমনভাবে রোগীকে ভর্তি করতে হবে যাতে দুদিনের মধ্যে অস্ত্রোপচার করা হয়। দ্রুত চিকিৎসা করে সুস্থ করে তাঁকে প্রয়োজনে বাড়ি পাঠাতে হবে। অযথা সরকারি হাসপাতালের শয‌্যা আটকে রাখা যাবে না আর।” হাসপাতাল সূত্রের খবর, তবে রোগী যতক্ষণ সুস্থ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাসপাতালে অবশ‌্যই রাখতে হবে। কারণ এখনই হাসপাতালের শয‌্যা সংখ‌্যা বাড়ানো সম্ভব নয়। আবার রোগী রেফার করাও সম্ভব নয়। তাই এই নিয়ম।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের