পুন্ডিবাড়িতে আতঙ্ক! গন্ডারের হামলায় আহত ২, কাবু ঘুমপাড়ানি গুলিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, পুন্ডিবাড়ি : বিপর্যস্ত উত্তরবঙ্গে একাধিক বন্যপ্রাণের ওপরে প্রভাব পড়েছিল। জলের তোড়ে ভেসে যেতে দেখা গিয়েছিল গন্ডার, বাইসন, চিতা, হাতিকে। তেমনই এক ভেসে আসা গন্ডার আতঙ্কের সৃষ্টি করেছে কোচবিহারের পুন্ডিবাড়ির কাছে। শুক্রবার সেই গন্ডারের হামলায় গুরুতর আহত হয়েছেন ২ জন। মন্দির যাওয়ার সময় সুভাষপল্লি এলাকায় গুরুতর আহত হয়েছে দিলীপ দাস (৬৫) ও বিভা কর (৮৫)। গুরুতর জখম অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোরে মন্দিরে যাচ্ছিলেন দিলীপ দাস ও বিভা কর। সেই সময় আচমকাই তাঁদের ওপর হামলা চালায় একটি গন্ডার। হামলা চালানোর পরে জখম অবস্থায় গর্তে পড়ে যান দিলীপ দাস ও বিভা কর । পরে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বনকর্মীরা। তাঁরা ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে গন্ডারকে কাবু করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভয়ের চোটে বাড়ি থেকে বের হতে পারছিলেন না। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বন দফতরের কর্মীরা। গন্ডারটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সে নিস্তেজ হয়ে পড়লে সেটি তুলে নিয়ে যাওয়া হয়েছে। বনকর্মীরা গন্ডারটির শারীরিক পরীক্ষা করেছেন।

বনকর্মীরা জানিয়েছেন, নিরাপদ জায়গা ছেড়ে অচেনা জায়গায় চলে যাওয়ায় বন্যপ্রাণীরা অনেক সময় ভয় পেয়ে হামলা করে। এ ক্ষেত্রেও তেমন হতে পারে। এই ঘটনার পাশাপাশি শুক্রবার সকালে ধূপগুড়ি ব্লকের মধ্যখট্টিমারি গ্রামে জংলি শুয়োরের হামলায় চারজন গুরুতর আহত হন। তাঁরা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক