শহিদ পরিবারকে মাসে ১০ হাজার টাকা সাহায্যের আশ্বাস ঋতব্রতর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ২১ জুলাইকে সামনে রেখে নব তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি থেকে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন দলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শহিদ পরিবারগুলির জন্য মাসিক আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ২১ জুলাইয়ের কমিশনের রিপোর্ট প্রকাশ না হওয়া নিয়েও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি।

ঋতব্রতের দাবি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তহবিলে বিপুল পরিমাণ অর্থ রয়েছে। সেই অর্থের সুদের হিসাব প্রকাশ করে শ্বেতপত্র আনার দাবি জানান তিনি। তাঁর বক্তব্য, সেই অর্থ হাতে এলে ২১ জুলাইয়ের প্রত্যেক শহিদ পরিবারের হাতে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া সম্ভব। পাশাপাশি তিনি ঘোষণা করেন, প্রতি তিন মাস অন্তর দলের আয়-ব্যয়ের হিসাবও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ২১ জুলাইয়ের ঘটনায় কমিশনের রিপোর্ট এখনও প্রকাশ্যে না আসা নিয়েও প্রশ্ন তোলেন ঋতব্রত। তাঁর বক্তব্য, ওই দিনের গুলি চলার প্রকৃত কারণ এবং তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট কেন এখনও প্রকাশ করা হয়নি, তার জবাব রাজ্যবাসীর প্রাপ্য। এই প্রসঙ্গে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে প্রশ্ন তোলেন।

আরও পড়ুনঃ ‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

এদিন দলের আর্থিক স্বচ্ছতা নিয়েও একাধিক অভিযোগ করেন ঋতব্রত। তাঁর দাবি, দলের অ্যাকাউন্ট থেকে ১৬০ কোটি টাকা তোলা হয়েছে। সেই অর্থের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশেরও দাবি জানান তিনি। বক্তব্যের শেষ পর্বে ঋতব্রত অভিযোগ করেন, ২১ জুলাইয়ের শহিদদের স্মৃতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, শহিদদের প্রকৃত সম্মান দেওয়ার বদলে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তবে ঋতব্রতের এই সমস্ত অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপাতত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক