পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র চাকদা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ- আগুন

মৃত চাকদা থানার পলাগাছা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, ওই ব্যক্তি ছিলেন গৃহ শিক্ষক। অন্যান্য দিনের মতই এদিন সকালে তিনি পড়াতে যাচ্ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদীয়া জেলার চাকদায় সকাল সকাল পথ দুর্ঘটনায় (ROAD ACCIDENT) মৃত্যু (DEATH) হয় এক ব্যক্তির। ওই মৃতের নাম বিশ্বজিৎ পাল। তাঁর মৃত্যুকে কেন্দ্র করেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। শুরু হয় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, পথ অবরোধ। এমনকি জ্বালিয়ে দেওয়া হয় লরিও।

মৃত চাকদা থানার পলাগাছা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, ওই ব্যক্তি ছিলেন গৃহ শিক্ষক। অন্যান্য দিনের মতই এদিন সকালে তিনি পড়াতে যাচ্ছিলেন। ৩৪ নম্বর জাতীয় সড়কে তাঁর বাইকের সঙ্গে ধাক্কা লাগে একটি ১০ চাকা লরির। জানা গিয়েছে, বাইকের হ্যাণ্ডেল আটকে গিয়েছিল ওই লরির সঙ্গে। টানা হয়ে ওই অবস্থাতেই চলে যায় বাইক সহ আরোহী। স্থানীয় ও পথচারীদের চিৎকারে লরি দাঁড়ালেও ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বজিতের।

মর্মান্তিক এই ঘটনার পরেই পালিয়ে যান লরির চালক ও খালাসী। উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় ওই লরিতে। শুরু হয় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। এই ঘটনার খবর পেয়ে এলাকায় আসে পুলিশ বাহিনী ও দমকল। নিয়ন্ত্রণে আনা হয় আগুন। তবে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। স্থানীয়দের দাবি, রাস্তা খারাপ আর সেই সঙ্গে তীব্র গতির কারণে এই অঞ্চলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা