পথদুর্ঘটনার বলি বাগনানের নাবালক-সহ ৩ তরতাজা প্রাণ

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগনান: ফের পথদুর্ঘটনায় চলে গেল ৩টি তরতাজা প্রাণ। জানা গিয়েছে, তাদের মধ্যে দু’জন এবছর মাধ্যমিকে পাশ করা পড়ুয়া। এই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বাগনান-কালনা রোডে বাগনান থানার তেঁতুলমুড়ি এলাকায়। বিকাশ ঘোষ (৩০), রীতেশ ঘোষ (১৬) ও রাকেশ মণ্ডল (১৬) নামের এই তিনজন সেদিন একটি কালীপুজোর অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময়তেই মৃত্যুর কোলে ঢলে পরে এই তিনটি প্রাণ। এরা তিন জনই বাগনানের বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীরা মনে করছেন, কালীপুজোর থেকে ফেরার সময় গতির নিয়ন্ত্রণ কোনওভাবে হারিয়ে ফেলে তাঁরা। তার পরই উল্টে যায় তাঁদের বাইক। সঙ্গে সঙ্গে ছিটকে রাস্তায় পড়ে যায় তাঁরা। জানা গিয়েছে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর সারা রাত রক্তাত অবস্থাতেই পড়ে থাকে তাঁদের দেহ।

তার পরই সোমবার সকালে ঘটনাস্থলের আশেপাশে বাসিন্দারা ওই তিনটি মৃত দেহকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। তাঁরাই তড়িঘড়ি বাগনান থানায় খবর পাঠায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেহগুলি উদ্ধার করে পুলিশ। তাঁদের নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই তাঁদের ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বাগনান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, বর্তমানে অনেক বেশি পরিমাণে পথদুর্ঘটনা চোখে পড়ছে। জানা গিয়েছে, দিনে দিনে বাড়া এই দুর্ঘটনার জন্য আরও সক্রিয় করা হয়েছে ট্রাফিক নিরাপত্তা। প্রশাসন সূত্রে খবর, আরও অনেক ট্রাফিক গার্ড রাখার ব্যবস্থা করা হচ্ছে এই সমস্ত ব্যস্ত রাস্তায়।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত