ঝাড়গ্রামে লাগাতার হাতির হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: হাতির তাণ্ডব অব্যাহত ঝাড়গ্রাম জেলা জুড়ে। হাতির তাণ্ডবে ভাঙলো ঘরবাড়ি। শেষমেষ ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। রবিবার ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের(Sakrail Block) বাঁকড়া এলাকায় পথ অবরোধ শুরু করেন স্থানীয় মানুষজন। জানা গেছে রবিবার ভোর রাত এলাকায় তান্ডব চালায় দাঁতাল হাতির দল। স্থানীয়দের অভিযোগ বনদপ্তরকে বারবার বলার সত্ত্বেও হাতি গুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না। এর পাশাপাশি হাতির তাণ্ডবে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না।

বারবার হাতির তাণ্ডবে নাজেহাল হচ্ছেন এলাকার বাসিন্দারা যার ফলে হাতি গুলি যাতে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সঠিক ক্ষতিপূরণ সাধারণ মানুষ পায় সেই দাবিতে রবিবার সকাল থেকে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বাঁকড়া এলাকায় পথ অবরোধ(Road Block) শুরু করেন গ্রামবাসীরা। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পাশাপাশি পথ অবরোধের ফলে আটকে পড়ে যানবাহন ।

স্থানীয়দের বক্তব্য, তাদের দাবি না মেটা পর্যন্ত অবরোধ চলবে। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ প্রশাসনে সেই আলোচনার মাধ্যমে সহযোগিতা আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। প্রায় প্রতিদিনই ঝাড়গ্রাম সাঁকরাইলসহ বিভিন্ন এলাকায় হাতির দল হানা দিচ্ছে। কখনো স্কুলে ঢুকে মিড ডে মিলের খাবার লুট করছে তারা কখনো বা গৃহস্থের বাড়িতে রান্না ঘরে হানা দিচ্ছে। এমনকি ক্ষেতের জমিতে গিয়েও হামলা চালাচ্ছে হাতির দল।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে