ভরদুপুরে তমলুকে ডাকাতি, শূন্যে গুলি চালিয়ে সোনার দোকান লুটপাট, ৫০ লাখের গয়না নিয়ে চম্পট

সোমবার (২২ সেপ্টেম্বর) ভরদুপুরে শূন্যে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে কালো মুখোশ পড়ে মিলন নগর বাজারের একটি সোনার দোকানে ঢুকে পড়ে দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর মুখে পূর্ব মেদিনীপুরের তমলুকে দুঃসাহসিক ডাকাতি! সোমবার (২২ সেপ্টেম্বর) ভরদুপুরে শূন্যে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে কালো মুখোশ পড়ে মিলন নগর বাজারের একটি সোনার দোকানে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। এদিন দুপুরে দোকানে ঢুকে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোনা ও নগদ মিলিয়ে মোট ৫০ লক্ষের জিনিসপত্র লুট করা হয়েছে।

দোকানে উপস্থিত ব্যক্তিদের দাবি, এদিন সোনার দোকানে মুখে কালো কাপড় বেঁধে ঢুকে পড়ে দুষ্কৃতীদের দলটি। তাদের হাতে ছিল বন্দুক। শুন্যে গুলি চালিয়ে দোকানের মালিক, কর্মী-সহ প্রত্যেককে ভয় দেখিয়ে দেদার লুট চালিয়ে পালান। প্রায় ৫০ লাখের গয়না এবং নগদ টাকা নিয়ে সেখান থেকে চম্পট দেয় ডাকাতের দল। এমনকী দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময়ে কেউ যাতে তাদের পিছু না নেয়, সেই জন্যে শূন্যে গুলি ছুড়ে তাদের ভয় দেখান। এরপর সেখান থেকে পালিয়ে যান।

এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে তমলুকের মিলননগর বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক ও কোলাঘাট থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে তিন দুষ্কৃতী হেঁটে দোকানে প্রবেশ করেছিলেন। বন্দুকের গুলির শব্দে কেঁপে ওঠে মিলন নগর বাজার। তমলুকের এসডিপিও জানিয়েছেন, বেশ কয়েক লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে ওই দুষ্কৃতীরা। দিনে দুপুরে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তমলুকের এসডিপিও আফজাল আবরার বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও লিখিত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ হলে বোঝা যাবে কত টাকার গয়না খোয়া গিয়েছে।’

এলাকার একজন বাসিন্দা বলেছেন, এই ঘটনায় আমরা আতঙ্কিত। বিশেষ করে, গুলি ছোঁড়া হয়েছে।তাতেই ভয় পেয়েছেন এলাকাবাসী। তবে মনে হচ্ছে পরিকল্পনা করে ডাকাতি করা হয়েছে। দিনের বেলায় বাজার সংলগ্ন এলাকায় এমন দুর্ঘটনায় সবাই আঁতকে উঠেছে। সিসিটিভিতে দুষ্কৃতীদের মুখ দেখা গিয়েছে। যারা কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। মনে যাচ্ছে, এলাকাবাসীদের মধ্যেই কেউ এই ঘটনা ঘটিয়েছে।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!